দৈনিক সংবাদ দিগন্ত

বাণিজ্য ঘাটতি বৃদ্ধি ৭.৫ বিলিয়ন ডলারে পৌঁছাল

বাণিজ্য ঘাটতি

রমজানকে সামনে রেখে আমদানির পরিমাণ বেড়ে যাওয়ায় চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশের বাণিজ্য ঘাটতি অনেকটা বেড়ে ৭.৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যালান্স অব পেমেন্টসের সর্বশেষ তথ্য অনুযায়ী, মাত্র এক মাসের ব্যবধানে বাণিজ্য ঘাটতি প্রায় ২ বিলিয়ন ডলার বেড়েছে। ফলে ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে এই ঘাটতি ৭.৫ বিলিয়ন ডলারে গিয়ে ঠেকেছে। সেপ্টেম্বর পর্যন্ত এই ঘাটতি ছিল ৫.৭ বিলিয়ন ডলার। 

আরো পড়ুন ,১০ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব পুঁজিবাজারে

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত চার মাসে আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ২২.১১ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৫.৫ শতাংশ বেশি। অন্যদিকে এই চার মাসে রপ্তানির পরিমাণ ছিল ১৪.৫ বিলিয়ন ডলার। আমদানি ও রপ্তানির এই ব্যবধানের কারণেই বাণিজ্য ঘাটতি বড় হয়েছে।গত এক বছরের অধিকাংশ সময়ে মাসিক আমদানির পরিমাণ ৫ বিলিয়ন ডলারের নিচে থাকলেও, গত অক্টোবর মাসে তা উল্লেখযোগ্যভাবে বেড়ে প্রায় ৫.৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

বিষয় : আমদানি বাণিজ্য ডলার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বাণিজ্য ঘাটতি বৃদ্ধি ৭.৫ বিলিয়ন ডলারে পৌঁছাল

প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫

featured Image

রমজানকে সামনে রেখে আমদানির পরিমাণ বেড়ে যাওয়ায় চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশের বাণিজ্য ঘাটতি অনেকটা বেড়ে ৭.৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের ব্যালান্স অব পেমেন্টসের সর্বশেষ তথ্য অনুযায়ী, মাত্র এক মাসের ব্যবধানে বাণিজ্য ঘাটতি প্রায় ২ বিলিয়ন ডলার বেড়েছে। ফলে ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে এই ঘাটতি ৭.৫ বিলিয়ন ডলারে গিয়ে ঠেকেছে। সেপ্টেম্বর পর্যন্ত এই ঘাটতি ছিল ৫.৭ বিলিয়ন ডলার। 

আরো পড়ুন ,১০ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব পুঁজিবাজারে

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত চার মাসে আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ২২.১১ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৫.৫ শতাংশ বেশি। অন্যদিকে এই চার মাসে রপ্তানির পরিমাণ ছিল ১৪.৫ বিলিয়ন ডলার। আমদানি ও রপ্তানির এই ব্যবধানের কারণেই বাণিজ্য ঘাটতি বড় হয়েছে।গত এক বছরের অধিকাংশ সময়ে মাসিক আমদানির পরিমাণ ৫ বিলিয়ন ডলারের নিচে থাকলেও, গত অক্টোবর মাসে তা উল্লেখযোগ্যভাবে বেড়ে প্রায় ৫.৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত