দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

প্রিমিয়ার লিগে চেলসির হার আর্সেনালের রোমাঞ্চকর জয়

দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগ জয়

ইংলিশ লিগ কাপের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগ জয় দিয়ে রাঙালো আর্সেনাল। বুধবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে স্বাগতিক চেলসিকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালের দৌড়ে এক ধাপ এগিয়ে গেল গানাররা।নিজেদের মাঠে বলের নিয়ন্ত্রণে চেলসি আধিপত্য দেখালেও আক্রমণের ধার বেশি ছিল আর্সেনালের। ম্যাচের শুরুতেই লিড নেয় সফরকারীরা। ডেকান রাইসের নেওয়া নিখুঁত কর্নার থেকে দারুণ এক হেডে বল জালে জড়ান ডিফেন্ডার বেন ওয়াইট। প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় মিকেল আর্তেতার দল।

আরো পড়ুন , মরক্কো ফাইনালে টাইব্রেকারে নায়ক ইয়াসিন বুনো

দ্বিতীয়ার্ধের শুরুতেই চেলসি গোলরক্ষকের মারাত্মক ভুলে ব্যবধান দ্বিগুণ করে আর্সেনাল। সুযোগ সন্ধানী সুইডিশ স্ট্রাইকার ভিক্টর গিয়োকোরেস বল কেড়ে নিয়ে লক্ষ্যভেদ করেন।৫৭তম মিনিটে পেদ্রো নেটোর অ্যাসিস্ট থেকে ব্যবধান ২-১ এ কমিয়ে আনেন চেলসির আলেহান্দ্রো গারনাচো। তবে ৭১তম মিনিটে মিডফিল্ডার জুবিমেন্দি গোল করলে আবারও দুই গোলের লিড পায় গানাররা। ম্যাচের শেষ দিকে গারনাচো নিজের দ্বিতীয় গোলটি করলেও চেলসির হার এড়াতে তা যথেষ্ট ছিল না।

বিষয় : রোমাঞ্চকর আর্সেনাল স্ট্যামফোর্ড

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

প্রিমিয়ার লিগে চেলসির হার আর্সেনালের রোমাঞ্চকর জয়

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

ইংলিশ লিগ কাপের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগ জয় দিয়ে রাঙালো আর্সেনাল। বুধবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে স্বাগতিক চেলসিকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালের দৌড়ে এক ধাপ এগিয়ে গেল গানাররা।নিজেদের মাঠে বলের নিয়ন্ত্রণে চেলসি আধিপত্য দেখালেও আক্রমণের ধার বেশি ছিল আর্সেনালের। ম্যাচের শুরুতেই লিড নেয় সফরকারীরা। ডেকান রাইসের নেওয়া নিখুঁত কর্নার থেকে দারুণ এক হেডে বল জালে জড়ান ডিফেন্ডার বেন ওয়াইট। প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় মিকেল আর্তেতার দল।

আরো পড়ুন , মরক্কো ফাইনালে টাইব্রেকারে নায়ক ইয়াসিন বুনো

দ্বিতীয়ার্ধের শুরুতেই চেলসি গোলরক্ষকের মারাত্মক ভুলে ব্যবধান দ্বিগুণ করে আর্সেনাল। সুযোগ সন্ধানী সুইডিশ স্ট্রাইকার ভিক্টর গিয়োকোরেস বল কেড়ে নিয়ে লক্ষ্যভেদ করেন।৫৭তম মিনিটে পেদ্রো নেটোর অ্যাসিস্ট থেকে ব্যবধান ২-১ এ কমিয়ে আনেন চেলসির আলেহান্দ্রো গারনাচো। তবে ৭১তম মিনিটে মিডফিল্ডার জুবিমেন্দি গোল করলে আবারও দুই গোলের লিড পায় গানাররা। ম্যাচের শেষ দিকে গারনাচো নিজের দ্বিতীয় গোলটি করলেও চেলসির হার এড়াতে তা যথেষ্ট ছিল না।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত