উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দারুণ এক রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বায়ার্ন মিউনিখ।অ্যালিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত এই ম্যাচে দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে এগিয়ে থেকে শেষ চার নিশ্চিত করে জার্মান জায়ান্টরা।ম্যাচের শুরুতেই ৩৬ সেকেন্ডে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। বায়ার্ন গোলরক্ষক মানুয়েল নয়ারের ভুলে সুযোগ পেয়ে গোল করেন আরদা গুলের। তবে দ্রুতই ম্যাচে ফিরে আসে স্বাগতিকরা।কিমিচের কর্নার থেকে হেডে সমতা ফেরান আলেকজান্ডার পাভলোভিচ। এরপর গুলারের ফ্রি-কিকে আবারও এগিয়ে যায় রিয়াল।আরো পড়ুন , নাটকীয় লড়াইয়ে বার্সেলোনাকে বিদায় করে সেমিফাইনালে অ্যাতলেটিকো মাদ্রিদ কিন্তু ৩৯ মিনিটে হ্যারি কেইনের গোলে সমতা আনে বায়ার্ন।বিরতির আগে ভিনিসিয়ুস জুনিয়রের অ্যাসিস্টে গোল করে আবারও এগিয়ে যায় রিয়াল, গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে।দ্বিতীয়ার্ধে ম্যাচ আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কামাভিঙ্গা।এই সুযোগ কাজে লাগিয়ে ৯০ মিনিটে লুইস দিয়াজের গোল ম্যাচে সমতা ফেরায় বায়ার্ন। আর যোগ করা সময়ে মাইকেল অলিসের দুর্দান্ত শটে নিশ্চিত হয় ৪-৩ জয়।এই জয়ের মাধ্যমে সেমিফাইনালে বায়ার্নের প্রতিপক্ষ প্যারিস সেন্ট জার্মেইন। অন্যদিকে আরেক সেমিফাইনালে মুখোমুখি হবে আর্সেনাল ও অ্যাটলেটিকো মাদ্রিদ।