দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

মরক্কো ফাইনালে টাইব্রেকারে নায়ক ইয়াসিন বুনো

ইয়াসিন বুনো

২০২২ কাতার বিশ্বকাপ থেকেই নিজেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছেন গোলরক্ষক ইয়াসিন বুনো। তার অসাধারণ দক্ষতা যে কতটা কার্যকর, তা আবারও প্রমাণ হলো আরেকটি ফল নির্ধারণী ম্যাচে। টাইব্রেকারে বুনোর দারুণ দুটি সেভের ওপর ভর করে শক্তিশালী নাইজেরিয়াকে হারিয়েছে মরক্কো। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর পেনাল্টি শ্যুটআউটে ৪-২ ব্যবধানে জয় পেয়ে আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) ফাইনালে জায়গা করে নিয়েছে উত্তর আফ্রিকার দলটি।বুধবার রাতে মরক্কোর রাবাতে অনুষ্ঠিত ম্যাচটিতে সমান তালে লড়েছে দুই দলই। তবে আক্রমণে আধিপত্য ছিল স্বাগতিকদের। ৪৯ শতাংশ পজেশন রেখে তারা গোলের জন্য ১৬টি শট নেয়। এর মধ্যে ৫টি লক্ষ্যে ছিল। বিপরীতে নাইজেরিয়া মাত্র দুটি শট নিয়ে একটি লক্ষ্যে রাখতে পারে।

আরো পড়ুন , বিরাট কোহলি পাঁচ বছর পর ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে

ম্যাচের শুরুতেই বেশ কয়েকটি সুযোগ তৈরি করে মরক্কো। তবে ইসমাইল সাইবারির প্রায় নিশ্চিত গোল ব্লকে আটকে দেন নাইজেরিয়ার ডিফেন্ডার সেমি আজাই। এছাড়া, ব্রাহিম দিয়াজের একটি শট পোস্ট ঘেঁষে চলে যায়।পেনাল্টি বক্সের বাইরে কৌশলী ফাউল করায় বাসিকে হলুদ কার্ড দেখান রেফারি। যার জন্য নাইজেরিয়া ফাইনালে উঠলে তিনি নিষিদ্ধ হতেন। তবে এখন তাকে কেবল শনিবার কাসাব্লাঙ্কায় মিশরের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী নিয়মরক্ষার ম্যাচে বসে থাকতে হবে। নাইজেরিয়ার একমাত্র অন-টার্গেট শটটি নেন আদেমোলা লুকম্যান, তবে সেটি বুনোর জন্য অতটা কঠিন ছিল না। সুপার ঈগলসদের কাছ থেকে খুব বেশি আক্রমণাত্মক ফুটবল দেখা যায়নি।

বিষয় : বিশ্বকাপ ম্যাচ মরক্কো

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

মরক্কো ফাইনালে টাইব্রেকারে নায়ক ইয়াসিন বুনো

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

২০২২ কাতার বিশ্বকাপ থেকেই নিজেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছেন গোলরক্ষক ইয়াসিন বুনো। তার অসাধারণ দক্ষতা যে কতটা কার্যকর, তা আবারও প্রমাণ হলো আরেকটি ফল নির্ধারণী ম্যাচে। টাইব্রেকারে বুনোর দারুণ দুটি সেভের ওপর ভর করে শক্তিশালী নাইজেরিয়াকে হারিয়েছে মরক্কো। নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর পেনাল্টি শ্যুটআউটে ৪-২ ব্যবধানে জয় পেয়ে আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) ফাইনালে জায়গা করে নিয়েছে উত্তর আফ্রিকার দলটি।বুধবার রাতে মরক্কোর রাবাতে অনুষ্ঠিত ম্যাচটিতে সমান তালে লড়েছে দুই দলই। তবে আক্রমণে আধিপত্য ছিল স্বাগতিকদের। ৪৯ শতাংশ পজেশন রেখে তারা গোলের জন্য ১৬টি শট নেয়। এর মধ্যে ৫টি লক্ষ্যে ছিল। বিপরীতে নাইজেরিয়া মাত্র দুটি শট নিয়ে একটি লক্ষ্যে রাখতে পারে।

আরো পড়ুন , বিরাট কোহলি পাঁচ বছর পর ওয়ানডে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে শীর্ষে

ম্যাচের শুরুতেই বেশ কয়েকটি সুযোগ তৈরি করে মরক্কো। তবে ইসমাইল সাইবারির প্রায় নিশ্চিত গোল ব্লকে আটকে দেন নাইজেরিয়ার ডিফেন্ডার সেমি আজাই। এছাড়া, ব্রাহিম দিয়াজের একটি শট পোস্ট ঘেঁষে চলে যায়।পেনাল্টি বক্সের বাইরে কৌশলী ফাউল করায় বাসিকে হলুদ কার্ড দেখান রেফারি। যার জন্য নাইজেরিয়া ফাইনালে উঠলে তিনি নিষিদ্ধ হতেন। তবে এখন তাকে কেবল শনিবার কাসাব্লাঙ্কায় মিশরের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী নিয়মরক্ষার ম্যাচে বসে থাকতে হবে। নাইজেরিয়ার একমাত্র অন-টার্গেট শটটি নেন আদেমোলা লুকম্যান, তবে সেটি বুনোর জন্য অতটা কঠিন ছিল না। সুপার ঈগলসদের কাছ থেকে খুব বেশি আক্রমণাত্মক ফুটবল দেখা যায়নি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত