জুলাই জাতীয় সনদে সই করা রাজনৈতিক দলগুলো জাতীয় সংসদ নির্বাচনে কমপক্ষে ৫ শতাংশ আসনে নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার অঙ্গীকার করলেও তা রক্ষা করছে না বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রতিশ্রুতি অনুযায়ী সংসদের ৩০০ আসনের জন্য নারী প্রার্থী রাখতে হবে অন্তত ১৫ জন। কিন্তু এরই মধ্যে দলটি ৩০০ আসনে প্রার্থী দিয়েছে। সেখানে একজনও নারী প্রার্থী দেয়নি জামায়াত।সেখানে ২-৩ জন নারী প্রার্থীর বিষয়ে গুরুত্ব পেয়েছে। তবে ইসলামিক নিয়ম ও সাংগঠনিক শৃঙ্খলা মেনে নারী প্রার্থী দেওয়া চ্যালেঞ্জ হিসেবে দেখছেন জামায়াত নেতারা।
আরো পড়ুন ,তারেক রহমান ঘোষণা করলেন দেশে ফেরা তারিখ
জানা যায়, জামায়াতে ইসলামী এখন পর্যন্ত কোনো নারী প্রার্থীর নাম ঘোষণা করেনি। শূন্য শতাংশ নারী প্রতিনিধিত্ব তাদের আদর্শিক ও রাজনৈতিক অবস্থানের সুস্পষ্ট প্রতিফলন। যদিও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিষয়টি নীতিনির্ধারণী বৈঠকে আলোচনা হয়েছে। কিন্তু মনোনয়নের চূড়ান্ত পর্যায়ে এসেও নারী প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। একই সঙ্গে জামায়াত নেতৃত্বাধীন আট দলের জোটেও নেই কোনো নারী প্রার্থী। নেতারা বলছেন, জামায়াতে ইসলামী একটি ইসলামী অনুশাসন মেনে চলা দল। সেখানে নারীদের প্রার্থী দেওয়া সংগঠনের পক্ষ থেকে খুবই চ্যালেঞ্জ। এর অন্যতম চ্যালেঞ্জ হলো- স্বামী থেকে অনুমতি পাওয়া।
আরো পড়ুন , ১৪ রাজনৈতিক দল নিষিদ্ধের জন্য আইনি নোটিশ পাঠানো হলো
নারী প্রার্থী মনোনয়ন প্রসঙ্গে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নারীদের প্রার্থী করার বিষয়টি এখনো আলোচনায় আছে। কারণ, বিভিন্ন বিষয়ে আমাদের ভাবতে হচ্ছে। তা ছাড়া আমাদের নারী কর্মীদের অনেকেই নির্বাচনে আগ্রহী নন। আমাদের জন্য কাক্সিক্ষত প্রার্থী পাওয়া অন্য দলের তুলনায় কঠিন। কারণ, এখানে সংগঠনের নিয়মনীতির একটা বিষয় আছে। আবার তাদের পক্ষ থেকেও সাড়া পাওয়ার বিষয় রয়েছে।
বিষয় : চ্যালেঞ্জ নারী প্রার্থী সাংগঠনিক

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন