দৈনিক সংবাদ দিগন্ত

নির্বাচনি ট্রেনে থাকল খুব কম নারী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২ হাজার ৫৬৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে মাত্র ১০৯ জন নারী প্রার্থী রয়েছেন। শতাংশের হিসাবে যা ৪ দশমিক ২৪ ভাগ। এর মধ্যে ৬৮ জন নারী দলীয় মনোনয়ন পেয়েছেন।এই নারী প্রার্থীদের মধ্যে বিএনপি থেকে ১০ জন, এনসিপি থেকে ৩ জন, জাতীয় পার্টি থেকে ৬ জন, গণঅধিকার পরিষদ থেকে ৩ জন, জেএসডি থেকে ৬ জন, গণসংহতি আন্দোলন থেকে ৫ জন ছাড়াও আরও বেশ কিছু রাজনৈতিক দল থেকে নারী প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। সবচেয়ে বেশি মনোনয়নপত্র জমা দিয়েছেন স্বতন্ত্র নারী প্রার্থীরা। এ সংখ্যা ৪১ জন।মনোনয়নপত্র জমা দেওয়া নারীদের মধ্যে অনেকের হলফনামা অনুযায়ী তাদের আয় ও সম্পদের পরিমাণ কয়েক কোটি টাকা। কোটিপতি নারীর সংখ্যা ৩০ জনের কাছাকাছি।আরো পড়ুন , শীতের ছোঁয়া ঢাকায় সকালে তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রিতেগত বছরের ২৯ ডিসেম্বর প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। এর পর যাচাইবাছাই শেষে অনেকের প্রার্থিতা বাতিল হয়। আপিল করার পর অনেকেই আবার তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর মধ্যে আছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, কুমিল্লা-৬ বাসদের কামরুন্নাহার সাথী, খুলনা-৫ জাতীয় পার্টির শামীম আরা পারভিন, ভোলা-২ স্বতন্ত্র প্রার্থী তসলিমা বেগম, ঢাকা-১৮ ন্যাশনাল পিপলস পার্টির সাবিনা জাভেদ, নেত্রকোনা-৪ বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার, বগুড়া-৬ বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের দিলরুবা, টাঙ্গাইল-৫ গণসংহতি আন্দোলনের ফাতেমা রহমান বিথী, চট্টগ্রাম-২ স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আক্তার, চাঁদপুর-২ এবি পার্টির রাশিদা আক্তার, নওগাঁ-৪ স্বতন্ত্র প্রার্থী মোছা. আরফানা বেগম, জামালপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হোছনে আরা বেগম।

নির্বাচনি ট্রেনে থাকল খুব কম নারী