দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নয় বিএনপি : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুরো দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে কিন্তু দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় দাঁড়িয়ে আছে তাতে আমরা সন্তুষ্ট নই।আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, যেভাবে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, আমাদের দলের অনেক নেতাকে হত্যা করা হয়েছে-আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এসব বিষয়ে কোনও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তিনি বলেন, আমরা আশা করি নির্বাচনের সময় যাতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় সেই বিষয়ে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

আরও পড়ুন, অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে মুছাব্বির হত্যা : মির্জা ফখরুল

ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে কখনো প্রভাব ফেলেনি আর ভবিষ্যতেও ফেলবে না। আমরা আশা করি, সেটি কখনও প্রভাব ফেলবে না। এসময় বিএনপির মহাসচিব আরও বলেন, অবহেলিত জনপদ নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিল, তা বাস্তবায়ন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মির্জা ফখরুল বলেন, উত্তরাঞ্চলকে এগিয়ে নিতে তারেক রহমানের সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিষয় : মির্জা ফখরুল আইনশৃঙ্খলা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট নয় বিএনপি : মির্জা ফখরুল

প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

featured Image

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুরো দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে কিন্তু দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় দাঁড়িয়ে আছে তাতে আমরা সন্তুষ্ট নই।আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, যেভাবে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, আমাদের দলের অনেক নেতাকে হত্যা করা হয়েছে-আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত এসব বিষয়ে কোনও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তিনি বলেন, আমরা আশা করি নির্বাচনের সময় যাতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় সেই বিষয়ে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

আরও পড়ুন, অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে মুছাব্বির হত্যা : মির্জা ফখরুল

ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই ছাত্র সংসদ নির্বাচন জাতীয় নির্বাচনে কখনো প্রভাব ফেলেনি আর ভবিষ্যতেও ফেলবে না। আমরা আশা করি, সেটি কখনও প্রভাব ফেলবে না। এসময় বিএনপির মহাসচিব আরও বলেন, অবহেলিত জনপদ নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিল, তা বাস্তবায়ন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মির্জা ফখরুল বলেন, উত্তরাঞ্চলকে এগিয়ে নিতে তারেক রহমানের সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত