দৈনিক সংবাদ দিগন্ত

তারেক রহমানের গণসংবর্ধনা ঘিরে রনির ব্যঙ্গাত্মক মন্তব্য

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচলে ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ সংলগ্ন এলাকায় আয়োজিত বিশাল গণসংবর্ধনায় নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রায় ১৮ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন। এই ভিড় ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। বিষয়টি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের দিনটির সঙ্গে রসিকতার ছলে তুলে ধরেছেন জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি। ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে মন্তব্য করেন।

রনি তার স্ট্যাটাসে লেখেন, “এরচেয়ে বেশি লোক হয়েছিলো, আমাদের নেত্রীকে বিদায় দিতে।” তার এই মন্তব্যে ইঙ্গিত করা হয়েছে গত বছরের ৫ আগস্টের ঘটনাকে। সেদিন গণআন্দোলনের মুখে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং দেশ ছাড়েন। ওই সময় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিপুল মানুষের উপস্থিতি দেখা গিয়েছিল-সে বিষয়টিই রনি রম্য করে স্মরণ করিয়ে দিয়েছেন বলে মনে করছেন অনেকে।

আরও পড়ুন, বড়দিনে দেশি তারকাদের স্টাইল এবং উৎসবমুখর সাজ

রনির এই স্ট্যাটাস মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। মন্তব্যের ঘরে নেটিজেনদের নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ এটিকে সময়োপযোগী রাজনৈতিক ব্যঙ্গ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন-রনির রসিকতায় সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন ফুটে উঠেছে।

বিষয় : পূর্বাচল কৌতুক অভিনেতা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

তারেক রহমানের গণসংবর্ধনা ঘিরে রনির ব্যঙ্গাত্মক মন্তব্য

প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫

featured Image

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পূর্বাচলে ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ সংলগ্ন এলাকায় আয়োজিত বিশাল গণসংবর্ধনায় নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি প্রায় ১৮ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন। এই ভিড় ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। বিষয়টি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের দিনটির সঙ্গে রসিকতার ছলে তুলে ধরেছেন জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি। ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে মন্তব্য করেন।

রনি তার স্ট্যাটাসে লেখেন, “এরচেয়ে বেশি লোক হয়েছিলো, আমাদের নেত্রীকে বিদায় দিতে।” তার এই মন্তব্যে ইঙ্গিত করা হয়েছে গত বছরের ৫ আগস্টের ঘটনাকে। সেদিন গণআন্দোলনের মুখে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন এবং দেশ ছাড়েন। ওই সময় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিপুল মানুষের উপস্থিতি দেখা গিয়েছিল-সে বিষয়টিই রনি রম্য করে স্মরণ করিয়ে দিয়েছেন বলে মনে করছেন অনেকে।

আরও পড়ুন, বড়দিনে দেশি তারকাদের স্টাইল এবং উৎসবমুখর সাজ

রনির এই স্ট্যাটাস মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। মন্তব্যের ঘরে নেটিজেনদের নানা প্রতিক্রিয়া দেখা যায়। কেউ এটিকে সময়োপযোগী রাজনৈতিক ব্যঙ্গ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন-রনির রসিকতায় সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন ফুটে উঠেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত