ঢাকা-৯ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিবের পদ থেকে পদত্যাগ করা ডা. তাসনিম জারার সম্পদ আছে মোট ১৯ লাখ টাকার। এর মধ্যে তার হাতে নগদ আছে ১৬ লাখ টাকা ও ২ হাজার ২৭০ ব্রিটিশ পাউন্ড। তিনি চাকরি থেকে বছরে আয় করেন ৭ লাখ টাকা। তার নামে কোনো বাড়ি-ফ্ল্যাট ও কৃষিজমি নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় এসব তথ্য উল্লেখ করেছেন জারা।
হলফনামায় উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে চিকিৎসক হিসেবে পেশা থেকে তাসনিম জারার বার্ষিক আয় ৭ লাখ ১৩ হাজার ৫৯৭ টাকা। দেশের বাইরে তার আয় ৩২০০ পাউন্ড। তার সম্পদ আছে ১৯ লাখ ১৩ হাজার ৫০৯ টাকার। তিনি আয়কর দিয়েছেন ৩৪ হাজার ৫৭ টাকা। তার নামে কোনো মামলা, ঋণ, দায় বা সরকারি পাওনা নেই। নেই বাড়ি, ফ্ল্যাট, কৃষি বা অকৃষি জমিও। অলংকার আছে আড়াই লাখ টাকার। ব্যাংকে নিজ নামে জমা আছে ১০ হাজার ১৯ টাকা, হাতে নগদ আছে ১৬ লাখ টাকা ও ২ হাজার ২৭০ ব্রিটিশ পাউন্ড।
আরও পড়ুন, খালেদা জিয়ার সমাধিস্থল সর্বসাধারণের জন্য উন্মুক্ত
হলফনামা অনুযায়ী, তাসনিম জারার ব্যাংক সঞ্চয় রয়েছে ২৬৪ টাকা। জারার স্বামী খালেদ সাইফুল্লাহর হাতে নগদ আছে ১৫ লাখ টাকা ও ৬ হাজার ব্রিটিশ পাউন্ড। দেশের বাইরে খালেদের আয় ৩৯ হাজার ৮০০ পাউন্ড। তাসনিম জারার জন্ম ১৯৯৪ সালের ৭ অক্টোবর। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এমএসসি। তারা মায়ের নাম আমেনা আক্তার দেওয়ান, বাবা ফখরুল হাসান। রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ার বাসিন্দা তিনি।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন