দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

চলছে দাফনের প্রস্তুতি জিয়া উদ্যানে চেয়ারপারসন খালেদা জিয়ার লাশ

খালেদা জিয়ায় লাশ রাজধানীর জিয়া উদ্যানে

জানাজার পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ায় লাশ রাজধানীর জিয়া উদ্যানে নেওয়া হয়েছে।বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল সোয়া ৪টার দিকে তার মরদেহবাহী গাড়ি জিয়া উদ্যানে পৌঁছায়। এরপর ফ্রিজার ভ্যান থেকে তার মরদেহ নামানো হয়। তারপর একটি ভ্যানে করে খালেদা জিয়ার মরদেহ সমাধি চত্বরে নেওয়া হয়। সেখানে খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত রয়েছেন। বিকেল ৩টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় সারাদেশ থেকে আসা লাখ লাখ মানুষ অংশ নেয়।  জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেকের ইমামতিতে জানাজার নামাজ সম্পন্ন হয়।

আরো পড়ুন , ‘সংকেতপূর্ণ’ মন্তব্য করলেন রুমিন ফারহানা খালেদা জিয়ার মৃত্যুর দিনে

এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধান, বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া মানিক মিয়া অ্যাভিনিউতে যুক্তরাজ্যের হাইকমিশনার, যুক্তরাষ্ট্র, ইইউ, রাশিয়া, চীন, ইরান, কাতারসহ ৩২ দূতাবাসের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।সেখানে মায়ের জন্য দোয়া চেয়ে সংক্ষিপ্ত কথা বলেন তারেক রহমান। সকাল ১১টা ৪৮ মিনিটের দিকে কঠোর নিরাপত্তায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার মরদেহ নেওয়া হয়। 

বিষয় : খালেদা জিয়া জিয়া উদ্যান দাফনের প্রস্তুতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

চলছে দাফনের প্রস্তুতি জিয়া উদ্যানে চেয়ারপারসন খালেদা জিয়ার লাশ

প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

featured Image

জানাজার পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ায় লাশ রাজধানীর জিয়া উদ্যানে নেওয়া হয়েছে।বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল সোয়া ৪টার দিকে তার মরদেহবাহী গাড়ি জিয়া উদ্যানে পৌঁছায়। এরপর ফ্রিজার ভ্যান থেকে তার মরদেহ নামানো হয়। তারপর একটি ভ্যানে করে খালেদা জিয়ার মরদেহ সমাধি চত্বরে নেওয়া হয়। সেখানে খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত রয়েছেন। বিকেল ৩টার দিকে মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় সারাদেশ থেকে আসা লাখ লাখ মানুষ অংশ নেয়।  জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেকের ইমামতিতে জানাজার নামাজ সম্পন্ন হয়।

আরো পড়ুন , ‘সংকেতপূর্ণ’ মন্তব্য করলেন রুমিন ফারহানা খালেদা জিয়ার মৃত্যুর দিনে

এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উপদেষ্টা পরিষদের সদস্যরা, তিন বাহিনীর প্রধান, বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া মানিক মিয়া অ্যাভিনিউতে যুক্তরাজ্যের হাইকমিশনার, যুক্তরাষ্ট্র, ইইউ, রাশিয়া, চীন, ইরান, কাতারসহ ৩২ দূতাবাসের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।সেখানে মায়ের জন্য দোয়া চেয়ে সংক্ষিপ্ত কথা বলেন তারেক রহমান। সকাল ১১টা ৪৮ মিনিটের দিকে কঠোর নিরাপত্তায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার মরদেহ নেওয়া হয়। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত