বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়া পটুয়াখালীর আলোচিত ষাঁড় ‘কালো মানিক’ ২০ লাখ টাকায় বিক্রি হয়েছে। শনিবার (২৩ মে) রাজধানীর উত্তরা দিয়াবাড়ি পশুর হাটে সিলেটের ব্যবসায়ী ফাহিমের কাছে গরুটি বিক্রি করা হয়।আরও পড়ুন, টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে নিহতদের ০১জন নিয়ামতপুরের১৮০০ কেজি ওজনের এই বিশালদেহী গরুটি দীর্ঘদিন পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাঁটিবুনিয়া গ্রামের কৃষক সোহাগ মৃধার খামারে লালন-পালন করা হচ্ছিল। গরুটিকে এক নজর দেখতে প্রতিদিনই স্থানীয়দের ভিড় ছিল চোখে পড়ার মতো। ‘কালো মানিক’ নামের এই গরুটি গত বছর ঈদুল আজহার সময় আলোচনায় আসে, যখন এটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উপহার হিসেবে ঢাকায় নিয়ে যাওয়া হয়। পরে তিনি গরুটি কৃষক সোহাগ মৃধাকে ঈদ উপহার হিসেবে ফেরত দেন।আরও পড়ুন, কিশোর গ্যাংয়ের নৃশংস হামলায় এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত: হাতের ৫টি রগ কেটে যায়, ঢাকা রেফারসোহাগ মৃধা বলেন, ২০ লাখ টাকায় গরুটি বিক্রি করে তিনি সন্তুষ্ট। এই অর্থ দিয়ে তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া-মিলাদ আয়োজন করবেন এবং বাকি টাকা দিয়ে একটি গরুর খামার গড়ে তুলবেন। তিনি আরও জানান, ক্রেতা সিলেটের ব্যবসায়ী ফাহিম গরুটি কিনে সন্তুষ্ট এবং পরিবারসহ তাকে দাওয়াত দিয়েছেন।আরও পড়ুন, চাটখিলে হাট মাতাচ্ছে ‘নোয়াখালীর বস’, দাম হাঁকা ১০ লাখ টাকাসোহাগ মৃধার স্ত্রী সুলতানা বেগম বলেন, দীর্ঘদিন লালন-পালন করলেও ভালো দামে বিক্রি হওয়ায় তারা খুশি এবং এই অর্থে তাদের সংসার আরও ভালোভাবে চলবে। উল্লেখ্য, গত বছর কোরবানির ঈদকে কেন্দ্র করে ‘কালো মানিক’ উপহার হিসেবে খালেদা জিয়ার কাছে নেওয়া হয় এবং পরে সেটি আবার কৃষককে ফিরিয়ে দেওয়া হয়। এবার শেষ পর্যন্ত হাটে ২০ লাখ টাকায় বিক্রি হলো আলোচিত এই ষাঁড়টি।