দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

মাদারগঞ্জে বিএসটিআই অনুমোদনহীন কেমিক্যালযুক্ত শিশুখাদ্যে বাজার সয়লাব: ঝুঁকিতে জনস্বাস্থ্য

চকরিয়ায় অসহায়ের  পাশে -  জননেতা  আব্দুল্লাহ আল ফারুক

সিরাজগঞ্জে শতবর্ষী কড়ই গাছের ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণ, স্বস্তি পথচারীদের

বিশেষ অভিযানে অস্ত্র মামলার আসামিসহ ৪ জন গ্রেফতার, আদালতে প্রেরণ

‘অসময়ের বন্ধু’র উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ, মেধাবীদের হাতে সম্মাননা

মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে আর্থিক সহায়তা পৌঁছে দেন - এমপি খোকন  তালুকদার

কুষ্টিয়া ও মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ২ কোটি ৮০ লাখ টাকার চেক বিতরণ

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ২ কোটি ৮০ লাখ টাকার চেক বিতরণ

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ট্রাস্ট বোর্ডের উদ্যোগে কুষ্টিয়া ও মেহেরপুর জেলার সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। গত বুধবার (১৫ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জনাব আবু মুমতাজ সাদ উল্লাহ আহমেদ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. ইকবাল হোসেন। জেলা প্রশাসন কুষ্টিয়া ও বিআরটিএ কুষ্টিয়ার যৌথ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

কুষ্টিয়া জেলার চিত্র: কুষ্টিয়া জেলায় মোট ৪৮টি চেকের মাধ্যমে ক্ষতিপূরণ প্রদান করা হয়। এর মধ্যে— আহতদের জন্য: ১৩টি চেক, মোট অর্থ ২৩ লাখ টাকা নিহতদের জন্য: ৩৫টি চেক, মোট অর্থ ১ কোটি ৭৫ লাখ টাকা সবমিলিয়ে কুষ্টিয়া জেলায় মোট ১ কোটি ৯৮ লাখ টাকা বিতরণ করা হয়। 

মেহেরপুর জেলার চিত্র: মেহেরপুর জেলায় মোট ২২টি চেক বিতরণ করা হয়। এর মধ্যে— আহতদের জন্য: ৮টি চেক, মোট অর্থ ১২ লাখ টাকা নিহতদের জন্য: ১৪টি চেক, মোট অর্থ ৭০ লাখ টাকা এ জেলায় সর্বমোট ৮২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। 

আরও পড়ুন, মহেশপুর সীমান্তে নারী-পুরুষ ও শিশুসহ ১১ জন আটক

মোট বিতরণ: কুষ্টিয়া ও মেহেরপুর দুই জেলায় সর্বমোট ৭০টি চেকের মাধ্যমে ২ কোটি ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ বিতরণ করা হয়। উক্ত বক্তব্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিআরটিএ চেয়ারম্যান বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট কখনোই সম্পূর্ণভাবে লাঘব করা সম্ভব নয়। তবে সরকারের পক্ষ থেকে এই ক্ষতিপূরণ কিছুটা হলেও তাদের পাশে দাঁড়ানোর প্রয়াস। 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে আইন মেনে চলতে হবে। দুর্ঘটনা প্রতিরোধই সবচেয়ে বড় ক্ষতিপূরণ। অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিআরটিএ কর্মকর্তাবৃন্দ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয় : দুর্ঘটনা মেহেরপুর কুষ্টিয়া বিআরটিএ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

কুষ্টিয়া ও মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ২ কোটি ৮০ লাখ টাকার চেক বিতরণ

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ট্রাস্ট বোর্ডের উদ্যোগে কুষ্টিয়া ও মেহেরপুর জেলার সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। গত বুধবার (১৫ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জনাব আবু মুমতাজ সাদ উল্লাহ আহমেদ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. ইকবাল হোসেন। জেলা প্রশাসন কুষ্টিয়া ও বিআরটিএ কুষ্টিয়ার যৌথ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

কুষ্টিয়া জেলার চিত্র: কুষ্টিয়া জেলায় মোট ৪৮টি চেকের মাধ্যমে ক্ষতিপূরণ প্রদান করা হয়। এর মধ্যে— আহতদের জন্য: ১৩টি চেক, মোট অর্থ ২৩ লাখ টাকা নিহতদের জন্য: ৩৫টি চেক, মোট অর্থ ১ কোটি ৭৫ লাখ টাকা সবমিলিয়ে কুষ্টিয়া জেলায় মোট ১ কোটি ৯৮ লাখ টাকা বিতরণ করা হয়। 

মেহেরপুর জেলার চিত্র: মেহেরপুর জেলায় মোট ২২টি চেক বিতরণ করা হয়। এর মধ্যে— আহতদের জন্য: ৮টি চেক, মোট অর্থ ১২ লাখ টাকা নিহতদের জন্য: ১৪টি চেক, মোট অর্থ ৭০ লাখ টাকা এ জেলায় সর্বমোট ৮২ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। 

আরও পড়ুন, মহেশপুর সীমান্তে নারী-পুরুষ ও শিশুসহ ১১ জন আটক

মোট বিতরণ: কুষ্টিয়া ও মেহেরপুর দুই জেলায় সর্বমোট ৭০টি চেকের মাধ্যমে ২ কোটি ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ বিতরণ করা হয়। উক্ত বক্তব্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিআরটিএ চেয়ারম্যান বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কষ্ট কখনোই সম্পূর্ণভাবে লাঘব করা সম্ভব নয়। তবে সরকারের পক্ষ থেকে এই ক্ষতিপূরণ কিছুটা হলেও তাদের পাশে দাঁড়ানোর প্রয়াস। 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে আইন মেনে চলতে হবে। দুর্ঘটনা প্রতিরোধই সবচেয়ে বড় ক্ষতিপূরণ। অনুষ্ঠানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিআরটিএ কর্মকর্তাবৃন্দ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত