গ্ল্যামার গার্ল বিদ্যা সিনহা মিম প্রথমবারের মতো কাজ করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির কোনো প্রজেক্টে। ১৩ ডিসেম্বর নাম চূড়ান্ত না হওয়া চরকি অরিজিনাল ফিল্মে চুক্তিবদ্ধ হন অভিনেত্রী। ফিল্মটি পরিচালনা করছেন কাজী আসাদ। নির্মাতা এর আগে মোশাররফ করিমকে নিয়ে চরকি অরিজিনাল সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’ নির্মাণ করেছিলেন।
নির্মাতা জানান, এটি ইমোশনাল একটা গল্প। চলতি মাসেই সিনেমাটির শুটিং শুরু হবে। কাজী আসাদ বলেন, বিদ্যা সিনহা মিম আমাদের ইন্ডাস্ট্রির একজন পরীক্ষিত, মেধাবী এবং গ্ল্যামারাস অভিনেত্রী। সচরাচর তাকে গ্ল্যামার লুকেই দেখি। কিন্তু মজাটাই ওখানে যে, তাকে কীভাবে ভেঙে নতুন ধরনের চরিত্রের মাধ্যমে দর্শকদের সামনে হাজির করা যায়। আমরা সেই চ্যালেঞ্জটা নিয়েছি। আশা করছি দর্শকরা আমার কথা মিলিয়ে নিতে পারবেন। এদিকে চুক্তিবদ্ধ হয়েই স্ক্রিপ্ট নিয়ে ব্যস্ত হয়ে পরেছেন অভিনেত্রী। কারণ গল্পটা তার ভালো লেগেছে। এই গল্পের কারণেই বেশ কিছুদিন ধরে কাজ করছেন না মিম।
আরও পড়ুন, ১৮ কেজি ওজন কমিয়ে চমকে দিলেন আজমেরী হক বাঁধন
জানালেন, গল্প বা কাজের প্রস্তাব তো অনেক আসে, কিন্তু গল্প বা আনুষাঙ্গিক বিষয়গুলো ভালো না লাগার জন্য কাজ করছেন না অভিনেত্রী। মিম বলেন, এটা অনেকেই জিজ্ঞেস করেন যে কাজ কম করছি কেন। কারণ তো ওইটাই, মিলছিল না। কাজী আসাদ যখন এই গল্পটা শোনালেন এবং আমি চরকিতে তার আগের কাজটা দেখলাম, আমার মনে হলো কাজটা করা দরকার। তিরি আরও বলেন, চরকি দেশের বড় একটা প্ল্যাটফর্ম। এখানকার সিরিজুফিল্ম আমি নিয়মিতই দেখি। তাদের কাজ ভালো হয়, ভালো লাগে। আমি আশা করছি আমার প্রথম কাজটা খুব ভালো হবে এবং সবার ভালো লাগবে। মিম দর্শকদের উদ্দেশে জানান, ২০২৬ সালে আরও কিছু কাজের ঘোষণা আসবে তার।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন