দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫

অনুমোদনহীন বিজয় মেলা, রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় অনুমোদন ছাড়াই মাসব্যাপী তথাকথিত ‘বিজয় মেলা’ আয়োজনের অভিযোগ উঠেছে।  স্থানীয়দের অভিযোগ, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতির ঘনিষ্ঠ স্বজনেরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই অবৈধ মেলার আয়োজন করেছেন। স্থানীয় সূত্র জানায়, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হক রুমির ছোট ভাই সুমন হক ও তার ভাতিজা আকাশ হক এবং মিঠু মিয়া কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে বালুর মাঠে গত শুক্রবার বিকেল থেকে এ মেলা চালু করেন। জেলা প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের লিখিত অনুমতি না নিয়েই মেলার কার্যক্রম শুরু করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

মেলায় নাগরদোলা, ইলেকট্রিক নৌকা, খেলনা ও কসমেটিকসের দোকান, পুতুল নাচ, ফুচকা ও মুড়ি-মুড়কিসহ শতাধিক দোকান বসানো হয়েছে। দোকানপ্রতি প্রতিদিন ৫০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। এছাড়া নাগরদোলা ও ইলেকট্রিক নৌকা স্থাপনের জন্য ৮০ থেকে ৯০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, মেলার ভেতরে লটারির আড়ালে জুয়ার আসর বসানো হয়েছে এবং মাদক ব্যবসা ও মাদক সেবনের ঘটনাও ঘটছে। 

আরও পড়ুন, রংপুরে ৩ মাসে ৩৭ নারী-শিশু ধর্ষণ হত্যাকাণ্ড ১৩টি

এতে করে এলাকায় অপরাধপ্রবণতা বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিদিন উচ্চ শব্দে মাইক বাজানোয় আশপাশের এলাকায় মারাত্মক শব্দদূষণ সৃষ্টি হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্য, আয়োজকরা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় প্রকাশ্যে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। প্রশাসনের পক্ষ থেকেও এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন তারা। দ্রুত এ অবৈধ মেলা উচ্ছেদে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

আরও পড়ুন, সুদানে সন্ত্রাসী হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

এ বিষয়ে মেলার ব্যবস্থাপক মিঠু মিয়া বলেন, তিনি বিভিন্ন এলাকা থেকে দোকানদার এনে মেলায় বসানোর কাজ করেন। মেলার স্থান নির্ধারণের দায়িত্ব তার নয়। তিনি জানান, জায়গাটি দিয়েছেন সুমন হক ও তার ভাতিজা আকাশ হক। এ বিষয়ে বিস্তারিত জানতে তাদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি। এ বিষয়ে উপজেলা প্রশাসন বা থানা পুলিশের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও সংবাদ লেখা পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিষয় : নারায়ণগঞ্জ অভিযোগ অনুমোদনহীন বিজয় অবৈধ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

অনুমোদনহীন বিজয় মেলা, রাজনৈতিক প্রভাব খাটিয়ে অবৈধ কর্মকাণ্ডের অভিযোগ

প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় অনুমোদন ছাড়াই মাসব্যাপী তথাকথিত ‘বিজয় মেলা’ আয়োজনের অভিযোগ উঠেছে।  স্থানীয়দের অভিযোগ, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতির ঘনিষ্ঠ স্বজনেরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই অবৈধ মেলার আয়োজন করেছেন। স্থানীয় সূত্র জানায়, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হক রুমির ছোট ভাই সুমন হক ও তার ভাতিজা আকাশ হক এবং মিঠু মিয়া কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের বিপরীত পাশে বালুর মাঠে গত শুক্রবার বিকেল থেকে এ মেলা চালু করেন। জেলা প্রশাসনের কাছ থেকে কোনো ধরনের লিখিত অনুমতি না নিয়েই মেলার কার্যক্রম শুরু করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

মেলায় নাগরদোলা, ইলেকট্রিক নৌকা, খেলনা ও কসমেটিকসের দোকান, পুতুল নাচ, ফুচকা ও মুড়ি-মুড়কিসহ শতাধিক দোকান বসানো হয়েছে। দোকানপ্রতি প্রতিদিন ৫০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করা হচ্ছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। এছাড়া নাগরদোলা ও ইলেকট্রিক নৌকা স্থাপনের জন্য ৮০ থেকে ৯০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, মেলার ভেতরে লটারির আড়ালে জুয়ার আসর বসানো হয়েছে এবং মাদক ব্যবসা ও মাদক সেবনের ঘটনাও ঘটছে। 

আরও পড়ুন, রংপুরে ৩ মাসে ৩৭ নারী-শিশু ধর্ষণ হত্যাকাণ্ড ১৩টি

এতে করে এলাকায় অপরাধপ্রবণতা বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিদিন উচ্চ শব্দে মাইক বাজানোয় আশপাশের এলাকায় মারাত্মক শব্দদূষণ সৃষ্টি হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্য, আয়োজকরা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় প্রকাশ্যে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। প্রশাসনের পক্ষ থেকেও এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন তারা। দ্রুত এ অবৈধ মেলা উচ্ছেদে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

আরও পড়ুন, সুদানে সন্ত্রাসী হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

এ বিষয়ে মেলার ব্যবস্থাপক মিঠু মিয়া বলেন, তিনি বিভিন্ন এলাকা থেকে দোকানদার এনে মেলায় বসানোর কাজ করেন। মেলার স্থান নির্ধারণের দায়িত্ব তার নয়। তিনি জানান, জায়গাটি দিয়েছেন সুমন হক ও তার ভাতিজা আকাশ হক। এ বিষয়ে বিস্তারিত জানতে তাদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি। এ বিষয়ে উপজেলা প্রশাসন বা থানা পুলিশের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও সংবাদ লেখা পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত