টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজশিক্ষার্থী ও এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার কীর্ত্তনখোলা কামারপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন সখীপুর সরকারি কলেজের শিক্ষার্থী ইমন এবং মনোহারী ব্যবসায়ী হুরমুজ আলী। ইমনের বাড়ি বাটাজোর এলাকায়। অন্যদিকে হুরমুজ আলী গজারিয়া এলাকার বাসিন্দা। তিনি কীর্ত্তনখোলা চৌরাস্তা বাজারে মনোহারী ব্যবসা করেন।
আরও পড়ুন, দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে কোটালীপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সমাবেশ
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কীর্ত্তনখোলা কামারপাড়া বাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় তাঁরা আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় ব্যবসায়ী হুরমুজ আলীকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত কলেজশিক্ষার্থী ইমনের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। এদিকে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
বিষয় : সখীপুর মোটরসাইকেল দুর্ঘটনা

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬