দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে লকডাউন ঘিরে অস্থিরতা

গোপালগঞ্জে লকডাউন
গোপালগঞ্জে লকডাউন
ছবি: গোপালগঞ্জে লকডাউন

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গাড়ি এবং থানায় জব্দ করে রাখা যানবাহনসহ অন্তত ১০টি গাড়িতে আগুন দেওয়া হয়। বৃহস্পতিবার ১৯ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, লাঠিসোঁটা নিয়ে একদল ব্যক্তি মুকসুদপুর থানা ভবনে হামলা চালান। পরে থানা ভবন ও সেখানে রাখা বিভিন্ন যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলাকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী বলে দাবি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, বুধবার সন্ধ্যার পর থেকেই থানা ভবনে কোনো পুলিশ সদস্য ছিলেন না। বৃহস্পতিবার সকালে হামলার পর থানায় থাকা পুলিশের গাড়ি এবং বিভিন্ন মামলায় জব্দ করা যানবাহন আগুনে পুড়ে যায়। 

আরও পড়ুন,লালমনিরহাটে মডেল খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জজুড়ে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। বুধবার সন্ধ্যা থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশের বিভিন্ন স্থানে গাছ ফেলে সড়ক অবরোধ করা হয়। এতে মহাসড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। বৃহস্পতিবার সকাল থেকেও মহাসড়কের বিভিন্ন স্থানে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে বলে জানা গেছে। থানায় অগ্নিসংযোগ এবং মহাসড়ক অবরোধের ঘটনায় জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এবং পরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা জানা যাবে।

বিষয় : অস্থিরতা লকডাউন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জে লকডাউন ঘিরে অস্থিরতা

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
গোপালগঞ্জে লকডাউন ঘিরে অস্থিরতা
0:00 0:00
1.0x