লালমনিরহাটের উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে সদর উপজেলার মহেন্দ্রনগর মণ্ডলেরহাটে মডেল খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। পরে সেখানে আয়োজিত জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। এর আগে সকালে লালমনিরহাট বিমানবন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রী অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ক্যাম্পাস পরিদর্শন করেন। সেখানে বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘প্রথম জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতা’য় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের অনুরোধে তাদের সঙ্গে সেলফিও তোলেন তিনি। অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকার অর্থ হলো নিজেকে এবং দেশকে পিছিয়ে রাখা। তরুণ প্রজন্ম, গবেষক ও শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন,কানাইঘাট-জৈন্তাপুরে বিজিবির অভিযান, জব্দ ১২ লাখ টাকার পণ্য
প্রধানমন্ত্রী আরও বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে। তিনি জানান, স্পারসোতে বর্তমানে কাজ চলছে। আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে দেশের বিজ্ঞানীদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর আশাবাদ ব্যক্ত করেন তিনি। তরুণদের উদ্ভাবনী উদ্যোগ অর্থের অভাবে যেন থেমে না যায়, সে জন্য ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। তরুণদের শুধু প্রযুক্তির ব্যবহারকারী নয়, বরং প্রয়োজন ও উপযোগিতা অনুযায়ী নতুন প্রযুক্তির উদ্ভাবক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি। একই সঙ্গে যোগাযোগ, কৃষি ও দুর্যোগ মোকাবিলায় প্রযুক্তির কার্যকর প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। সফরের পরবর্তী কর্মসূচি অনুযায়ী, বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’-এর ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর বিকেল ৪টায় ঢাকার উদ্দেশ্যে লালমনিরহাট ত্যাগ করার কথা রয়েছে তাঁর।
বিষয় : লালমনিরহাট

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬