দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৫ নভেম্বর ২০২৬

গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে সার্বিক পরিস্থিতি নিয়ে বিজিবির জরুরি সংবাদ সম্মেলন

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় কমিটি গঠন: আহ্বায়ক দুদু, সদস্য সচিব টুকু

অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিলেন এপেক্স ক্লাব অব বান্দরবান

রংপুরে বাস থেকে দুই যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ, প্রাণ গেল দুজনের

গোপালগঞ্জে জুলাই স্মৃতি স্তম্ভ ও হাদীচত্বর ভাঙচুর, ‘বঙ্গবন্ধু কলেজ’ নাম পুনঃস্থাপন

কেশবপুরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বিরল প্রজাতির কালোমুখ হনুমানের মৃত্যু

দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে মুখর কেশবপুরের পদ্মবিল, নতুন আকর্ষণ ‘ক্যাফে মেঘ বিলাস’

বাড়ির দরজা খোলা, সামনে পড়ে ছিল প্রবাসীর মরদেহ

প্রবাসী রফিকুল ইসলাম তালুকদার।
প্রবাসী রফিকুল ইসলাম তালুকদার।
ছবি: প্রবাসী রফিকুল ইসলাম তালুকদার।

দিনাজপুরের ঘোড়াঘাটে নিজ বাড়ির দরজার সামনে থেকে রফিকুল ইসলাম তালুকদার (৫০) নামে এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাম চোখে আঘাতের চিহ্ন এবং গলায় ফাঁসের আলামত পাওয়া গেছে। প্রাথমিকভাবে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তবে হত্যার কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি। শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার বিরাহিপুর গুচ্ছগ্রামের কশিগাড়ি কাচারি এলাকায় নিজ বাড়ির দরজার সামনে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। রোববার (১৫ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঘোড়াঘাট-হাকিমপুর থানার দায়িত্বে থাকা বিরামপুর-নবাবগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন। নিহত রফিকুল ওই এলাকার সাইফুদ্দিন তালুকদারের ছেলে। নিহতের বড় ভাই সাইদুল ইসলাম তালুকদার জানান, দীর্ঘ নয় বছর মালয়েশিয়ায় থাকার পর প্রায় দেড় বছর আগে দেশে ফেরেন রফিকুল। ছয় মাস আগে স্ত্রীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। তাঁদের দুই মেয়ে রয়েছে।

আরও পড়ুন,চলমান আওয়ামী নৈরাজ্যে ঠেকাতে মাঠে শান্তিপূর্ণ অবস্থানে বাসন থানা বিএনপি

 বিচ্ছেদের পর দুই মেয়েকে নিয়ে তাঁর সাবেক স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে রফিকুল নিজ বাড়িতে একাই বসবাস করতেন। তবে নিয়মিত বড় ভাইয়ের বাড়িতে খাবার খেতেন। সাইদুল ইসলাম জানান, ঘটনার দিন রাতে খাবার খেতে না আসায় রফিকুলকে কয়েকবার ফোন করা হয়। কিন্তু তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে খোঁজ নিতে গিয়ে বাড়ির দরজা খোলা দেখতে পান। আশপাশে ও বাড়ির পাশের আঙুরবাগানে খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। ফিরে আসার সময় বাড়ির দরজার সামনে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন। তাঁর চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা ছুটে আসেন। সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন জানান, হত্যার কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

বিষয় : খোলা দরজা বাড়ির

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

বাড়ির দরজা খোলা, সামনে পড়ে ছিল প্রবাসীর মরদেহ

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x