পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো টানা ১৩ দিন ২৪ ঘণ্টা করে খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আরও পড়ুন, হাসপাতালের খাবার খেয়ে মান যাচাই করলেন স্বাস্থ্যমন্ত্রীজ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়ে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)-এর চেয়ারম্যান বরাবর চিঠি পাঠানো হয়েছে।আরও পড়ুন, বাংলাদেশ পুলিশে এএসআই নিয়োগ, আবেদন শেষ ২৭ মেচিঠিতে বলা হয়েছে, ঈদের দিনসহ এর আগের সাত দিন এবং পরের পাঁচ দিন—অর্থাৎ ২১ মে থেকে ২ জুন পর্যন্ত দেশের সব সিএনজি ফিলিং স্টেশন সার্বক্ষণিকভাবে চালু থাকবে।আরও পড়ুন, নবম পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়তে পারে ৫০ থেকে ১০০ শতাংশঈদযাত্রায় মহাসড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ার কারণে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখা এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট সব স্টেশনকে এই সময়ে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে বলা হয়েছে।