নাগরিকদের রাজস্ব পরিশোধে সুবিধা দিতে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শুক্রবার সংস্থাটির প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন, বৃষ্টিভেজা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ডেমরায় কিশোর নিহত, আহত বন্ধু
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি, দোকান ভাড়া ও বিজ্ঞাপন কর পরিশোধের সুবিধার্থে নিয়মিত কর্মদিবসের পাশাপাশি আগামী ৩০ জুন পর্যন্ত প্রতি শনিবারও অফিস খোলা থাকবে। এ সময় নগর ভবনে রাজস্ব বিভাগের সব দপ্তর চালু থাকবে। পাশাপাশি অঞ্চলভিত্তিক আঞ্চলিক কার্যালয়গুলোর রাজস্ব বিভাগও খোলা রাখা হবে।
আরও পড়ুন, কদমতলীর ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
ডিএসসিসি জানিয়েছে, নাগরিকদের সেবা সহজ ও দ্রুত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে যারা কর্মদিবসে সময় পান না, তারা ছুটির দিনেও রাজস্ব সংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারবেন। এ উদ্যোগের মাধ্যমে রাজস্ব আদায় কার্যক্রম আরও গতিশীল হবে বলেও আশা করছে সিটি কর্পোরেশন।
বিষয় : গণবিজ্ঞপ্তি ডিএসসিসি রাজস্ব আদায় খোলা

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬
নাগরিকদের রাজস্ব পরিশোধে সুবিধা দিতে সাপ্তাহিক ছুটির দিন শনিবারও অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শুক্রবার সংস্থাটির প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন, বৃষ্টিভেজা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ডেমরায় কিশোর নিহত, আহত বন্ধু
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ফি, দোকান ভাড়া ও বিজ্ঞাপন কর পরিশোধের সুবিধার্থে নিয়মিত কর্মদিবসের পাশাপাশি আগামী ৩০ জুন পর্যন্ত প্রতি শনিবারও অফিস খোলা থাকবে। এ সময় নগর ভবনে রাজস্ব বিভাগের সব দপ্তর চালু থাকবে। পাশাপাশি অঞ্চলভিত্তিক আঞ্চলিক কার্যালয়গুলোর রাজস্ব বিভাগও খোলা রাখা হবে।
আরও পড়ুন, কদমতলীর ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
ডিএসসিসি জানিয়েছে, নাগরিকদের সেবা সহজ ও দ্রুত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে যারা কর্মদিবসে সময় পান না, তারা ছুটির দিনেও রাজস্ব সংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারবেন। এ উদ্যোগের মাধ্যমে রাজস্ব আদায় কার্যক্রম আরও গতিশীল হবে বলেও আশা করছে সিটি কর্পোরেশন।

আপনার মতামত লিখুন