দৈনিক সংবাদ দিগন্ত

নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ না থাকলে কঠোর ব্যবস্থা নেবে ডিএমপি

বিআরটিএ’র নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার না করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।সোমবার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার-এর সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার নির্ধারিত রং, ডিজাইন ও সাইজ অনুযায়ী নম্বর প্লেট ব্যবহার করা বাধ্যতামূলক হলেও অনেক যানবাহনে তা মানা হচ্ছে না। কোথাও কোথাও পেইন্ট দিয়ে হাতে লেখা নম্বর ব্যবহার করা হচ্ছে, যা আইনবহির্ভূত।আরও পড়ুন , উচ্চশিক্ষা রূপান্তর কর্মশালা উদ্বোধনে ঢাবিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এছাড়া অনেক যানবাহনের মালিক নম্বর প্লেটের ফি পরিশোধ করলেও বিআরটিএ থেকে নির্ধারিত প্লেট ও আরএফআইডি ট্যাগ সংগ্রহ করেননি। আবার কিছু যানবাহনের উইন্ডশিল্ডে থাকা আরএফআইডি ট্যাগ অকার্যকর অবস্থায় রয়েছে।এ পরিস্থিতি ট্রাফিক ব্যবস্থাপনায় জটিলতা সৃষ্টি করছে বলে জানিয়েছে ডিএমপি।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী সপ্তাহ থেকে বিআরটিএর নির্ধারিত নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগবিহীন যানবাহনের বিরুদ্ধে জরিমানাসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।আরও পড়ুন , দেশের ১০ অঞ্চলে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ না থাকলে কঠোর ব্যবস্থা নেবে ডিএমপি