আসন্ন এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষাকে ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (১৮ এপ্রিল) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।
আরও পড়ুন, জ্বালানি তেলের দাম সমন্বয়ে পাম্প মালিক সমিতির সমর্থন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল এবং দাখিল (ভোকেশনাল) পরীক্ষা আগামী ২১ এপ্রিল থেকে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে শুরু হবে। পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কারও প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই নির্দেশনা ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের আওতায় কার্যকর থাকবে।
আরও পড়ুন, একদিনে ১৪ ফ্লাইটে ৫,৬১৩ হজযাত্রীর সৌদি আরব যাত্রা
ডিএমপি জানিয়েছে, পরীক্ষার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পুরো সময় এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। কর্তৃপক্ষের মতে, পরীক্ষাকেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখা এবং পরীক্ষার্থীদের নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতেই এ কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিএমপি আরও জানিয়েছে, কেন্দ্রের আশপাশে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।
বিষয় : নির্দেশনা ডিএমপি গণবিজ্ঞপ্তি এসএসসি পরীক্ষা

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন