দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৯ এপ্রিল ২০২৬

একদিনে ১৪ ফ্লাইটে ৫,৬১৩ হজযাত্রীর সৌদি আরব যাত্রা

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একদিনে হাজারো হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেছেন। শনিবার (১৮ এপ্রিল) মোট ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬১৩ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে রওনা দেন।

কর্মকর্তারা জানিয়েছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ছয়টি ফ্লাইটে ২ হাজার ৪৬৪ জন হজযাত্রী যাত্রা করেছেন। এছাড়া সৌদিয়া এয়ারলাইন্স-এর চারটি ফ্লাইটে ১ হাজার ৫৩৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স-এর চারটি ফ্লাইটে ১ হাজার ৬১৮ জন যাত্রী সৌদি আরব গেছেন। হজ ব্যবস্থাপনা অফিসের তথ্য অনুযায়ী, যাত্রা করা হজযাত্রীদের মধ্যে ৩ হাজার ৯৩৯ জন বেসরকারি ব্যবস্থাপনায় এবং ১ হাজার ৬৭৪ জন সরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন।

আরও পড়ুন, এসএসসিতে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা বাতিল করল ঢাকা শিক্ষা বোর্ড

কর্মকর্তারা আরও জানান, ফ্লাইনাসের আরও তিনটি ফ্লাইটে যাত্রীদের চেক-ইন ও বোর্ডিং প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম চলবে আগামী ২১ মে পর্যন্ত। এবছর মোট ২০৭টি প্রাক-হজ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০২টি, সৌদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে।

আরও পড়ুন, জ্বালানি তেলের দাম সমন্বয়ে পাম্প মালিক সমিতির সমর্থন

হজ ব্যবস্থাপনা সূত্র জানায়, এ বছর বাংলাদেশ থেকে প্রায় ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন বলে আশা করা হচ্ছে। চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে ফিরতি ফ্লাইট ৩০ মে শুরু হয়ে ১ জুলাই পর্যন্ত চলবে।

বিষয় : বিমানবন্দর হজযাত্রী সৌদি আরব ফ্লাইটে পবিত্র হজ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

একদিনে ১৪ ফ্লাইটে ৫,৬১৩ হজযাত্রীর সৌদি আরব যাত্রা

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একদিনে হাজারো হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেছেন। শনিবার (১৮ এপ্রিল) মোট ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬১৩ জন হজযাত্রী সৌদি আরবের উদ্দেশে রওনা দেন।

কর্মকর্তারা জানিয়েছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ছয়টি ফ্লাইটে ২ হাজার ৪৬৪ জন হজযাত্রী যাত্রা করেছেন। এছাড়া সৌদিয়া এয়ারলাইন্স-এর চারটি ফ্লাইটে ১ হাজার ৫৩৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স-এর চারটি ফ্লাইটে ১ হাজার ৬১৮ জন যাত্রী সৌদি আরব গেছেন। হজ ব্যবস্থাপনা অফিসের তথ্য অনুযায়ী, যাত্রা করা হজযাত্রীদের মধ্যে ৩ হাজার ৯৩৯ জন বেসরকারি ব্যবস্থাপনায় এবং ১ হাজার ৬৭৪ জন সরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন।

আরও পড়ুন, এসএসসিতে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা বাতিল করল ঢাকা শিক্ষা বোর্ড

কর্মকর্তারা আরও জানান, ফ্লাইনাসের আরও তিনটি ফ্লাইটে যাত্রীদের চেক-ইন ও বোর্ডিং প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম চলবে আগামী ২১ মে পর্যন্ত। এবছর মোট ২০৭টি প্রাক-হজ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০২টি, সৌদিয়া ৭৫টি এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইট পরিচালনা করবে।

আরও পড়ুন, জ্বালানি তেলের দাম সমন্বয়ে পাম্প মালিক সমিতির সমর্থন

হজ ব্যবস্থাপনা সূত্র জানায়, এ বছর বাংলাদেশ থেকে প্রায় ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন বলে আশা করা হচ্ছে। চাঁদ দেখার ওপর নির্ভর করে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে ফিরতি ফ্লাইট ৩০ মে শুরু হয়ে ১ জুলাই পর্যন্ত চলবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত