এসএসসি ও সমমান পরীক্ষার পরিচালনা নীতিমালা থেকে ‘নীরব বহিষ্কার’ বা সাইলেন্ট এক্সপেল ব্যবস্থা বাতিল করেছে ঢাকা শিক্ষা বোর্ড।শনিবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের পরীক্ষার নীতিমালার ২৯ নম্বর অনুচ্ছেদটি আজ থেকে বাতিল করা হলো।এই অনুচ্ছেদ অনুযায়ী আগে কিছু বিশেষ পরিস্থিতিতে পরীক্ষার্থীদের প্রকাশ্যে বহিষ্কার না করে নীরবে বহিষ্কার করার সুযোগ ছিল।
আরো পড়ুন , দুই মাসেই সরকারের অগ্রগতি প্রশংসিত হচ্ছে দেশে-বিদেশে : মাহদী আমিন
তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী সেই ব্যবস্থা আর কার্যকর থাকছে না।শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই প্রথাকে স্বচ্ছতার পরিপন্থী ও আইনবিরুদ্ধ বলে মন্তব্য করেন এবং তা বাতিলের নির্দেশ দেন।তার নির্দেশনার পরিপ্রেক্ষিতেই ঢাকা শিক্ষা বোর্ড দ্রুত বিজ্ঞপ্তি জারি করে সিদ্ধান্ত কার্যকর করেছে।বোর্ড জানিয়েছে, আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও শৃঙ্খলাপূর্ণভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ করা হয়েছে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন