দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৫ নভেম্বর ২০২৬

গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে সার্বিক পরিস্থিতি নিয়ে বিজিবির জরুরি সংবাদ সম্মেলন

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় কমিটি গঠন: আহ্বায়ক দুদু, সদস্য সচিব টুকু

অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিলেন এপেক্স ক্লাব অব বান্দরবান

রংপুরে বাস থেকে দুই যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ, প্রাণ গেল দুজনের

গোপালগঞ্জে জুলাই স্মৃতি স্তম্ভ ও হাদীচত্বর ভাঙচুর, ‘বঙ্গবন্ধু কলেজ’ নাম পুনঃস্থাপন

কেশবপুরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বিরল প্রজাতির কালোমুখ হনুমানের মৃত্যু

দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে মুখর কেশবপুরের পদ্মবিল, নতুন আকর্ষণ ‘ক্যাফে মেঘ বিলাস’

সিডরের পর সহায়তা মিললেও দীর্ঘমেয়াদি পুনর্বাসন অধরাই

দীর্ঘমেয়াদি পুনর্বাসন অধরাই
দীর্ঘমেয়াদি পুনর্বাসন অধরাই
ছবি: দীর্ঘমেয়াদি পুনর্বাসন অধরাই

 ১৫ নভেম্বর। ভয়াল ঘূর্ণিঝড় সিডর দিবস। ২০০৭ সালের এই দিনে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় জনপদ। কেড়ে নিয়েছিল অসংখ্য মানুষের প্রাণ, ধ্বংস করেছিল ঘরবাড়ি, ফসল ও জীবিকার অবলম্বন। সাগরে মাছ ধরতে গিয়ে অনেক জেলে আর ফিরে আসেননি স্বজনদের কাছে। সেই ভয়াবহ স্মৃতি ১৯ বছর পরও তাড়া করে বেড়াচ্ছে উপকূলের অসংখ্য পরিবারকে।সাতক্ষীরার তালা উপজেলায় সিডরের আঘাতে প্রাণ হারান সাতজন। আহত হন শতাধিক মানুষ। দীর্ঘ ১৯ বছর পেরিয়ে গেলেও নিহতদের অনেক পরিবারের ভাগ্যে জোটেনি স্বাভাবিক জীবন। স্বজন হারানোর শোকের পাশাপাশি দারিদ্র্য, ঋণের বোঝা ও জীবিকার অনিশ্চয়তার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করছেন তাঁরা। একসময় সরকারি-বেসরকারি সহায়তা পেলেও এখন অনেক পরিবারের খোঁজ কেউ রাখে না। 

আরও পড়ুন,কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

স্থানীয় সূত্রে জানা যায়, সিডরে দুবলারচর ও আলোরকোল এলাকায় মাছ ধরতে গিয়ে নিহত হন তালা সদরের মালোপাড়ার গৌর হালদার (৪৮) ও অজিত হালদার (৪৩) এবং বাউখোলা গ্রামের গোবিন্দ বিশ্বাস (৫৮)। এছাড়া উপজেলার জাতপুর গ্রামের নূর বেগম (৬০), জালালপুরের ফেলি বিবি (৫৮), টিকারামপুর গ্রামের হাসান গাজী (৫০) এবং মাগুরা বাজারে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি (২৫) প্রাণ হারান। তালা সদরের মালোপাড়ায় নিহত অজিত হালদারের বাড়িতে গিয়ে কথা হয় তাঁর স্ত্রী রিতা হালদারের সঙ্গে। স্বামীর মৃত্যুর পর দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে শুরু হয় তাঁর কঠিন জীবনসংগ্রাম। রিতা হালদার বলেন, “সিডর আমার সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে কেড়ে নিয়েছে। ওই সময় সরকারি ও বেসরকারিভাবে কিছু নগদ অর্থ ও সহায়তা পেয়েছিলাম। কিন্তু এখন আর কেউ আমাদের খোঁজ নেয় না। তিনবেলা খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়েছে। গ্রামে গ্রামে ঘুরে মাছ বিক্রি করি, পাশাপাশি অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে সংসার চালাই।” তিনি আরও বলেন, একমাত্র মেয়ে সুপ্রিয়া হালদারকে বিয়ে দিলেও অভাবের কারণে তাকেও স্বামীর সঙ্গে দিনমজুরের কাজ করতে হয়। বড় ছেলে বিপ্লব হালদার কলেজে পড়াশোনার পাশাপাশি মাছ ধরা ও শ্রমিকের কাজ করে। ছোট ছেলে কৃষ্ণ হালদারের প্রয়োজনীয় চিকিৎসাও অর্থাভাবে করাতে পারছেন না।

আরও পড়ুন,গাজীপুরে ৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

 দুই ছেলেই বর্তমানে মাছ ধরতে সাগরে গেছেন। স্বামীর রেখে যাওয়া ২০ হাজার টাকা ঋণের পাশাপাশি চার-পাঁচটি এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধ করতে গিয়ে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে তাঁকে। একই গ্রামের সিডরে নিহত গৌর হালদারের স্ত্রী আরতি হালদার জানান, তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে তাঁর সংসার। স্বামীর মৃত্যুর পর প্রায় দুই লাখ টাকার ধারদেনা শোধ করতে গিয়ে পরিবারটি বিপাকে পড়ে। ঋণের বোঝা কমাতে তাঁর তিন ছেলেকেই আবার জীবিকার তাগিদে সাগরে মাছ ধরতে যেতে হয়েছে। তিনি বলেন, “স্বামীকে হারানোর পর সংসারের দায়িত্ব একাই সামলাতে হচ্ছে। তখন অনেকেই সহযোগিতা করেছিলেন। কিন্তু এখন আমাদের খোঁজ নেওয়ার কেউ নেই। সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে।” বাউখোলা গ্রামের নিহত গোবিন্দ বিশ্বাসের স্ত্রী আরতি বিশ্বাসের জীবনেও সিডর রেখে গেছে দীর্ঘস্থায়ী ক্ষত। তিন ছেলে ও দুই মেয়েকে নিয়ে সংসার চালাতে তাঁকে প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে। মহাজনের কাছ থেকে চড়া সুদে নেওয়া লক্ষাধিক টাকা এখনও পরিশোধ করতে পারেননি।

আরও পড়ুন,অপরাধমুক্ত লালমনিরহাটের স্বপ্নে ৩ হাজার স্বেচ্ছাসেবক নিয়ে ত্রানমন্ত্রী দুলুর সাইকেল র‍্যালি

 আক্ষেপ করে তিনি বলেন, “ঘূর্ণিঝড় সিডর শুধু আমার স্বামীকে কেড়ে নেয়নি, আমার সংসারটাও তছনছ করে দিয়েছে। সবকিছু হারিয়ে এখন পথে বসার উপক্রম হয়েছে। সন্তানদের নিয়ে কোনোমতে দিন কাটাচ্ছি।” শুধু এই তিন পরিবার নয়, সিডরে নিহত অন্যদের স্বজনদের জীবনেও একই চিত্র। কোনো কোনো পরিবার সরকারি ভিজিএফ সহায়তা ও বিধবা ভাতার কার্ড পেলেও অনেকেই এসব সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন বলে অভিযোগ করেছেন স্বজনেরা। দীর্ঘ ১৯ বছরেও তাঁদের অনেকের জীবনমানের উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। সিডরের মতো প্রাকৃতিক দুর্যোগে উপার্জনক্ষম ব্যক্তি হারানো পরিবারগুলোর জন্য এককালীন সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্বাসন, নিয়মিত সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান এবং সন্তানদের শিক্ষা ও চিকিৎসা নিশ্চিত করা জরুরি বিশেষ করে যেসব পরিবারের সদস্যরা জীবিকার তাগিদে আবারও ঝুঁকিপূর্ণ সমুদ্রে মাছ ধরতে যাচ্ছেন, তাঁদের জন্য বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ প্রয়োজন। এ বিষয়ে তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আশরাফ হোসেন বলেন, “বিষয়টি খতিয়ে দেখে অসহায় পরিবারগুলোকে সহযোগিতার চেষ্টা করা হবে।” সিডরের ১৯ বছর পরও তালার এসব পরিবারের কাছে ১৫ নভেম্বর কেবল একটি দুর্যোগ স্মরণ করার দিন নয়; এটি স্বজন হারানোর বেদনা, দারিদ্র্যের সঙ্গে লড়াই এবং রাষ্ট্রীয় ও সামাজিক সহায়তার প্রত্যাশা নতুন করে সামনে আনার দিন। তাঁদের প্রশ্ন দুর্যোগের পর সহায়তার হাত বাড়লেও দীর্ঘমেয়াদে পুনর্বাসন ও জীবিকার নিশ্চয়তা কেন মিলল না?

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

সিডরের পর সহায়তা মিললেও দীর্ঘমেয়াদি পুনর্বাসন অধরাই

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x