দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৫ নভেম্বর ২০২৬

গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে সার্বিক পরিস্থিতি নিয়ে বিজিবির জরুরি সংবাদ সম্মেলন

মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় কমিটি গঠন: আহ্বায়ক দুদু, সদস্য সচিব টুকু

অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিলেন এপেক্স ক্লাব অব বান্দরবান

রংপুরে বাস থেকে দুই যাত্রীকে ফেলে দেওয়ার অভিযোগ, প্রাণ গেল দুজনের

গোপালগঞ্জে জুলাই স্মৃতি স্তম্ভ ও হাদীচত্বর ভাঙচুর, ‘বঙ্গবন্ধু কলেজ’ নাম পুনঃস্থাপন

কেশবপুরে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় বিরল প্রজাতির কালোমুখ হনুমানের মৃত্যু

দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে মুখর কেশবপুরের পদ্মবিল, নতুন আকর্ষণ ‘ক্যাফে মেঘ বিলাস’

অপরাধমুক্ত লালমনিরহাটের স্বপ্নে ৩ হাজার স্বেচ্ছাসেবক নিয়ে ত্রানমন্ত্রী দুলুর সাইকেল র‍্যালি

অপরাধমুক্ত লালমনিরহাট
অপরাধমুক্ত লালমনিরহাট
ছবি: অপরাধমুক্ত লালমনিরহাট

মাদক, অনলাইন জুয়া, বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে লালমনিরহাটে তিন হাজার স্বেচ্ছাসেবককে সঙ্গে নিয়ে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। ‘আগামীর আলোকিত লালমনিরহাট’ গড়ার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে সামাজিক অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। রোববার (১৫ নভেম্বর) সকালে লালমনিরহাটের সোহরাওয়ার্দী মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। র‍্যালির আগে সোহরাওয়ার্দী মাঠে সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী বলেন, সম্মিলিত প্রচেষ্টায় লালমনিরহাটে মাদক, অনলাইন জুয়া, বাল্যবিবাহ ও যৌতুকসহ বিভিন্ন সামাজিক অপরাধ অনেকটা কমে এসেছে। এ আন্দোলন ধারাবাহিকভাবে চালিয়ে যেতে পারলে একদিন সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। তিনি বলেন, আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান আলোকিত লালমনিরহাটের কার্যক্রম সরেজমিনে দেখতে আসবেন। এটি জেলার মানুষের জন্য আনন্দ ও গর্বের বিষয়। ইতিমধ্যে সদর উপজেলায় এ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে পাটগ্রাম, হাতীবান্ধা, আদিতমারী ও কালীগঞ্জ উপজেলাতেও তা সম্প্রসারণ করা হচ্ছে। ত্রাণমন্ত্রী আরও বলেন, আলোকিত লালমনিরহাটের ১৫ হাজার স্বেচ্ছাসেবী আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। 

আরও পড়ুন,গাজীপুরে ৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় লালমনিরহাটকে সামাজিক অপরাধমুক্ত, আলোকিত ও সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। পরে সোহরাওয়ার্দী মাঠ থেকে বর্ণাঢ্য সাইকেল র‍্যালিটি শহরের মিশন মোড় ও বিজিবি গেট অতিক্রম করে কুলাঘাট ইউনিয়নের মধ্য দিয়ে বড়বাড়ী ইউনিয়নের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। এতে আলোকিত লালমনিরহাটের সদর উপজেলার প্রায় তিন হাজার স্বেচ্ছাসেবী অংশ নেন।র‍্যালিতে জেলা প্রশাসক মুহা. রাশিদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিসসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিষয় : সাইকেল র‍্যালি ত্রানমন্ত্রী

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

অপরাধমুক্ত লালমনিরহাটের স্বপ্নে ৩ হাজার স্বেচ্ছাসেবক নিয়ে ত্রানমন্ত্রী দুলুর সাইকেল র‍্যালি

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x