দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মির্জাপুরে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

ময়মনসিংহের উন্নয়নে ৬৮ প্রকল্পে চেক বিতরণ, চার বছরে দৃশ্যমান পরিবর্তনের আশা মন্ত্রীর

বাকলিয়ায় মাদক কারবার ও আধিপত্যের দ্বন্দ্বে সোবহান খুনের ঘটনায় অস্ত্র উদ্ধার ও গ্রেপ্তার ২

টাঙ্গাইল জেলা প্রশাসকের যমুনার দুর্গম চরে স্কুল পরিদর্শন

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলায় ১৮ জন গ্রেফতার

দেবহাটায় কৃষিজমির মাটি যাচ্ছে ইটভাটায়, ডাম্পারের দাপটে বেহাল সরকারি রাস্তা

সাতক্ষীরায় একদিনেই চালু দুটি ‘মানবতার দেয়াল’, বিনামূল্যে পোশাক পাবেন অসহায় মানুষ

কদমতলায় মাদকের আখড়া উচ্ছেদের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আমতলীতে পুলিশ কর্মকর্তাকে ফোনে হুমকির অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার কল রেকর্ড ভাইরাল

আমতলীতে পুলিশ কর্মকর্তাকে ফোনে হুমকির অভিযোগ

বরগুনার আমতলীতে এক পুলিশ কর্মকর্তাকে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইশফাক ত্বোহাকে ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। দায়িত্ব পালনরত পুলিশের উপপরিদর্শক (এসআই) আসাদের সঙ্গে তার কথোপকথনের একটি অডিও রেকর্ড ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ১ মিনিট ৫৩ সেকেন্ডের ওই অডিওতে শোনা যায়, বুধবার (১১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এসআই আসাদকে ফোন করেন ইশফাক ত্বোহা। কথোপকথনের শুরুতে নিজের পরিচয় দিয়ে তিনি জানান, তার গ্রেফতারকৃত বন্ধুকে থানায় দেখতে যায় রবিউল নামে তার এক পরিচিত ছোট ভাই, থানায় ওই ব্যক্তির সঙ্গে দেখা করতে যাওয়ায় তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে, তা জানতে চান। এ নিয়ে দুই পক্ষের কথোপকথনের একপর্যায়ে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। 

আরও পড়ুন,মাদারগঞ্জে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

অডিওতে ইশফাক ত্বোহাকে এসআই আসাদের উদ্দেশে অশালীন ভাষা প্রয়োগের পাশাপাশি আমতলী শহরে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি দিতে শোনা যায়। অন্যদিকে, এসআই আসাদ তাকে জানান, রবিউল দুটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ইশফাক ত্বোহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ একাধিক মামলা রয়েছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, ফোনালাপের ঘটনাটি তার নজরে এসেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইশফাক ত্বোহার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।এদিকে, পুলিশ কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগসংবলিত অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় মহলে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

বিষয় : ছাত্রলীগ নেতা ভাইরাল কল রেকর্ড

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

আমতলীতে পুলিশ কর্মকর্তাকে ফোনে হুমকির অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতার কল রেকর্ড ভাইরাল

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x