স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি আরও সহজ ও জনবান্ধব করার লক্ষ্যে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ নভেম্বর) উপজেলার ০৪নং বালিজুড়ী ইউনিয়নে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ভিডিও প্রদর্শনী শেষে উপস্থিত দর্শকদের অংশগ্রহণে গ্রাম আদালত আইন ও এর কার্যকারিতা বিষয়ক একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আরও পড়ুন,গাজীপুরের কারাগারে কয়েদির পেটে মিলল অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার ও স্ক্রু
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সাইদুল ইসলাম। আলোচনা পর্বে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মাদারগঞ্জ পৌর যুবদলের প্রচার সম্পাদক হুমায়ূন আহমেদ বলেন, "গ্রাম আদালতের মাধ্যমে সাধারণ মানুষ স্বল্প খরচে ও কম সময়ে দ্রুত ন্যায়বিচার পাচ্ছে। স্থানীয় পর্যায়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এই আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।"
বিষয় : পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬