বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি স্বাক্ষরিত আদেশ অনুযায়ী, পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার (ঢাকা-টিআর) মো. ইকরামুল আহাদকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। যশোরের মনিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হককে পুলিশ স্টাফ কলেজে এবং পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার রাজু আহমেদকে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) পদায়ন করা হয়েছে।
আরও পড়ুন, বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন: সালাহউদ্দিন আহমদ
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সহকারী পুলিশ কমিশনার মো. আলী আর্শাদকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে। এ ক্ষেত্রে পুলিশ স্টাফ কলেজ, ঢাকায় তাঁর পূর্বের বদলির আদেশ বাতিল করা হয়েছে। এ ছাড়া হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আলী আর্শাদকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি), হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মো. বদিউল আমীন চৌধুরীকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) এবং রাজশাহীর চারঘাট সার্কেলের সহকারী পুলিশ কমিশনার মো. খালেদ হোসেনকে রাজশাহী মহানগর পুলিশে (আরএমপি) বদলি করা হয়েছে। অফিস আদেশে বলা হয়েছে, বদলির আদেশ পাওয়া কর্মকর্তাদের আগামী ২১ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার হস্তান্তর না করলে ২২ নভেম্বর থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হয়েছেন বলে গণ্য হবেন।

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬