দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বুধবার, ১১ নভেম্বর ২০২৬

বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন: সালাহউদ্দিন আহমদ

ডা. শফিকুর রহমান ও সালাহউদ্দিন আহমদ
ডা. শফিকুর রহমান ও সালাহউদ্দিন আহমদ
ছবি: ডা. শফিকুর রহমান ও সালাহউদ্দিন আহমদ

কোনো অনুতাপ, অনুশোচনা কিংবা ক্ষমা প্রার্থনা ছাড়াই বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে একতরফাভাবে ক্ষমা করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে নির্যাতন-নিপীড়নের পর এমন ক্ষমা করার সিদ্ধান্ত যৌক্তিক ও গ্রহণযোগ্য নয় বলে মনে করে জনগণ। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদলীয় নেতার আগের বক্তব্যের জবাব দেন। সালাহউদ্দিন আহমদ বলেন, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ঢাকায় একটি অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ঘোষণা দিয়েছিলেন, রাজনৈতিকভাবে যারা তাঁদের ওপর জুলুম-নির্যাতন করেছে, তাঁদের ক্ষমা করে দিয়েছেন। এ ছাড়া একই বছরের ১৩ নভেম্বর লন্ডনে এক মতবিনিময় অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে উল্লেখ করেছিলেন বলে জানান তিনি। সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতির সঙ্গে জড়িত। এ প্রসঙ্গে তিনি ২০০৪ সালের ৪ জুন ঢাকায় আওয়ামী লীগের হরতালের সময় শাহবাগে বিআরটিসির একটি দোতলা বাসে অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরেন। তাঁর দাবি, ওই ঘটনায় দগ্ধ হয়ে মোট ১১ জনের মৃত্যু হয়েছিল।

আরও পড়ুন, পার্বত্য অঞ্চলে পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই ঘটনার বিষয়ে তৎকালীন গণমাধ্যমের প্রতিবেদন ও ভিডিও এখনো পাওয়া যায়। এ সময় তিনি শেখ সেলিমের একটি জবানবন্দির কথাও উল্লেখ করেন। সাম্প্রতিক অস্থিরতায় সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে বলে বিরোধীদলীয় নেতার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন তিনি। তাঁর অভিযোগ, বিদেশি বিভিন্ন সংস্থার সঙ্গে একটি দলের শীর্ষ নেতাদের গোপন বৈঠক এবং পলাতক আওয়ামী লীগ নেত্রীর অডিও-ভিডিও কলে দেওয়া নির্দেশনার বিষয়গুলো নিয়েও জনমনে প্রশ্ন রয়েছে। জুলাই আন্দোলনকারীদের তালিকা তৈরি, তাঁদের বাড়িঘর ভেঙে দেওয়া এবং দেশে ফিরলে শাস্তি দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বক্তব্যের শেষাংশে তিনি গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশত্যাগের প্রসঙ্গ তুলে দলটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কঠোর মন্তব্য করেন।

বিষয় : স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদলীয় নেতা

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগকে একতরফা ক্ষমা করেছেন: সালাহউদ্দিন আহমদ

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x