দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বুধবার, ১১ নভেম্বর ২০২৬

পার্বত্য অঞ্চলে পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
ছবি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক এবং আটজন নিরাপত্তা বাহিনীর সদস্য। একই সময়ে আহত হয়েছেন ৪৯০ জন। জাতীয় সংসদে দেওয়া তথ্যে এ পরিসংখ্যান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় আহত হয়েছেন ৪৩৫ জন বেসামরিক নাগরিক এবং ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। এ সময়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর ৯৭ বার সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সংসদে দেওয়া তথ্যানুযায়ী, বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪ বার এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওপর ৮১ বার হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠীগুলো। এ ছাড়া গত পাঁচ বছরে ২৯৭টি অপহরণ, ৪৭১টি জোরপূর্বক চাঁদা আদায় এবং ৩৭৭টি অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন, কোন ইউনিয়নে কবে ভোট অনুষ্ঠিত হবে, ১৬ নভেম্বর সিদ্ধান্ত নেবে ইসি

পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা দমনে সরকারের নেওয়া পদক্ষেপের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে। পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও এসআরবির নিয়মিত টহল এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। তিনি আরও জানান, পাহাড়ে অবৈধ অস্ত্রধারী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণ করেছে সরকার। সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে প্রচলিত আইনে মামলা করে অভিযুক্তদের আইনের আওতায় আনা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, নতুন ও পুরোনো আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা নির্মূল এবং অবৈধ অস্ত্র উদ্ধারে সমন্বিত বিশেষ যৌথ অভিযান পরিচালিত হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুর্গম পাহাড়ি এলাকায় সশস্ত্র গোষ্ঠীর গোপন আস্তানা ও প্রশিক্ষণকেন্দ্র ধ্বংসে অভিযান চালানো হচ্ছে। প্রয়োজন অনুযায়ী এসব অভিযানে বিমানবাহিনীর সহযোগিতায় হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে।

বিষয় : স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য অঞ্চল

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

পার্বত্য অঞ্চলে পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x