দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর ২০২৬

শূন্য অভিবাসন ব্যয়ে (জিরো কস্ট) সম্পূর্ণ খরচে কর্মী নিচ্ছে নিয়োগকারী প্রতিষ্ঠান

সম্পূর্ণ খরচে কর্মী নিচ্ছে নিয়োগকারী প্রতিষ্ঠান

ছবি: সম্পূর্ণ খরচে কর্মী নিচ্ছে নিয়োগকারী প্রতিষ্ঠান

দীর্ঘ অনিশ্চয়তা ও অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া আলোর মুখ দেখতে শুরু করেছে। সরকারি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর সার্বিক ব্যবস্থাপনায় আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে শূন্য অভিবাসন ব্যয় বা ‘জিরো কস্ট’-এ মালয়েশিয়ায় পাড়ি জমাচ্ছেন বাংলাদেশের ১১২ জন কর্মী। অত্যন্ত আনন্দের বিষয় হলো, এই প্রক্রিয়ায় কর্মীদের মেডিকেল পরীক্ষা, ভিসা প্রসেসিং, জীবন বিমা এবং বিমান টিকিটের মতো যাবতীয় খরচ সম্পূর্ণ নিজ দায়িত্বে বহন করছে সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠান। এর ফলে দরিদ্র ও প্রান্তিক পরিবারের যুবকদের বিদেশ যাত্রার ক্ষেত্রে আর্থিক কোনো চাপ পোহাতে হচ্ছে না। সরকারিভাবে বোয়েসেলের মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজারে এই উদ্যোগের আওতায় মোট ১০ হাজার কর্মী পাঠানোর সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির কাছে মোট ৫৫৮ জন কর্মীর অনুকূলে অফিশিয়াল চাহিদাপত্র বা ‘ডিমান্ড লেটার’ এসে পৌঁছেছে। প্রক্রিয়াটিকে সম্পূর্ণ স্বচ্ছ রাখতে স্বচ্ছ ও নিরপেক্ষ লটারির মাধ্যমে মোট ৩০০ জন কর্মীকে প্রাথমিকভবে নির্বাচিত করা হয়। সেই নির্বাচিত কর্মীদের মধ্য থেকেই যাচাই-বাছাই শেষে প্রথম ধাপে ১১২ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। 

আরও পড়ুন,মিরপুরে বাসে আগুন, হতাহত হয়নি কেউ

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহেই তাদের কাঙ্ক্ষিত ফ্লাইট ছাড়ার কথা রয়েছে। এদিকে, সরকারের এই প্রশংসনীয় ও যুগান্তকারী উদ্যোগের সফল বাস্তবায়ন নিয়ে সন্তোষ প্রকাশ করলেও দালালচক্র ও মধ্যস্বত্বভোগীদের তৎপরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অভিবাসন খাতের বিশেষজ্ঞরা। তাদের মতে, জিরো কস্ট বা শূন্য খরচে কর্মী পাঠানোর এই মহৎ উদ্যোগের সুযোগ নিয়ে কোনো কুচক্রী মহল যেন সাধারণ কর্মীদের কাছ থেকে গোপনে টাকা হাতিয়ে নিতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কতৃপক্ষকে সর্বোচ্চ কঠোর নজরদারিতে রাখতে হবে। অতীতের নানা তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, জিরো কস্টের এই নীতি বাস্তবায়নে সামান্য কোনো অনিয়ম বা আর্থিক লেনদেনের অভিযোগ উঠলে মালয়েশিয়ার কষ্টার্জিত শ্রমবাজার আবারও বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে। বিশেষজ্ঞরা আরও মনে করেন, সরকারি ব্যবস্থাপনার এই উদ্যোগ সফল হলে ভবিষ্যতে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোর জন্যও মালয়েশিয়ার শ্রমবাজারে স্বচ্ছন্দে কর্মী পাঠানোর পথ সুগম হবে। অন্যথায় সামান্য অনিয়মের কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি সাধারণ শ্রমিকদের বিদেশ যাওয়ার স্বপ্নও ভেস্তে যেতে পারে। 

বিষয় : নিয়োগ অভিবাসন জিরো কস্ট

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

শূন্য অভিবাসন ব্যয়ে (জিরো কস্ট) সম্পূর্ণ খরচে কর্মী নিচ্ছে নিয়োগকারী প্রতিষ্ঠান

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x