দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বুধবার, ১১ নভেম্বর ২০২৬

২০২৭ শিক্ষাবর্ষে স্কুল ভর্তি নীতিমালা প্রকাশ

স্কুল ভর্তি নীতিমালা প্রকাশ
স্কুল ভর্তি নীতিমালা প্রকাশ
ছবি: স্কুল ভর্তি নীতিমালা প্রকাশ

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম আরও অধিকতর স্বচ্ছ, সুশৃঙ্খল ও যুগোপযোগী করে তুলতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে ‘বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭’। নতুন এই নীতিমালা অনুযায়ী, আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুল ও কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তির পুরো প্রক্রিয়া নির্ধারিত নিয়মের অধীনে পরিচালিত হবে। বিশেষ করে প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিশুর বয়স ও জন্মনিবন্ধনের বিষয়ে সুনির্দিষ্ট শর্ত আরোপ করা হয়েছে, যার ফলে ভর্তি কার্যক্রমে দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর হবে এবং সঠিক বয়সে শিশুদের বিদ্যালয়ে শিক্ষা গ্রহণের সুযোগ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। প্রকাশিত নীতিমালা অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীর বয়স ১ জানুয়ারি তারিখে ন্যূনতম ৬ বছর এবং সর্বোচ্চ ৭ বছরের কম হতে হবে। ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থীর জন্মতারিখ অবশ্যই ১ জানুয়ারি ২০২০ থেকে ৩১ ডিসেম্বর ২০২০-এর মধ্যে থাকতে হবে। বয়স সঠিকভাবে যাচাই করার জন্য ভর্তির আবেদনের সঙ্গে বাধ্যতামূলকভাবে অনলাইন জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। তবে প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে এই বয়সসীমার কঠোর নিয়ম শিথিল রাখা হয়েছে। তাদের জন্য বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছরের অতিরিক্ত সুবিধা বা শিথিলতা প্রদান করা হবে, যাতে তারাও মূলধারার শিক্ষায় সহজে অংশ নিতে পারে।

আরও পড়ুন,বাণিজ্য বিনিয়োগ ও প্রতিরক্ষায় সম্পর্ক জোরদারে দুই নেতা একমত

বিদ্যালয়ের এন্ট্রি শ্রেণি এবং আসন খালি থাকা সাপেক্ষে অন্যান্য ক্লাসেও নবম শ্রেণি পর্যন্ত সাধারণ নিয়মে শিক্ষার্থী ভর্তির সুযোগ রাখা হয়েছে। তবে অতিরিক্ত ভিড় ও বিশৃঙ্খলা এড়াতে প্রতিটি শ্রেণি বা শাখায় শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৫৫ জন নির্ধারণ করে দেওয়া হয়েছে। এছাড়া নীতিমালায় বলা হয়েছে, প্রতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষাবর্ষ গণনা করা হবে এবং শিক্ষাবর্ষ শুরুর আগেই স্কুল পরিচালনা কমিটি সভা ডেকে ভর্তি পরীক্ষার তারিখ ও সময় চূড়ান্ত করবে। তবে একই ক্যাচমেন্ট এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যেন একই দিনে ভর্তি পরীক্ষা না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্ট থানা বা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সঙ্গে আলোচনা করে সময়সূচি নির্ধারণ করতে হবে।

বিষয় : শিক্ষাপ্রতিষ্ঠান ভর্তি নীতিমালা

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

২০২৭ শিক্ষাবর্ষে স্কুল ভর্তি নীতিমালা প্রকাশ

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x