জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব মোকাবিলা, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং পরিবেশবান্ধব পণ্য উৎপাদনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব ও সহযোগিতা আরও জোরদার করার জোরালো আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় ও প্রান্তিক অঞ্চলের নারীদের নানামুখী স্বাস্থ্যগত সমস্যা মোকাবিলায় অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বাংলাদেশে একটি বিশেষজ্ঞ দল পাঠানোর আগ্রহ প্রকাশ করেছেন তুরস্কের ফার্স্ট লেডি ও জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এমিনে এরদোয়ান। তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ কপ-৩১ জলবায়ু সম্মেলনের ফাঁকে পাপিলন জিউগমা রিলাক্সারি হোটেলের কনফারেন্স রুমে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে এসব তথ্য গণমাধ্যমকে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, কপ-৩১ জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের অংশগ্রহণের প্রথম দিনেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে মূলত জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রভাব এবং এর ফলে নারী ও শিশুদের ওপর তৈরি হওয়া নেতিবাচক সামাজিক ও স্বাস্থ্যগত সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আরও পড়ুন,সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না
বৈঠকে তুরস্কের ফার্স্ট লেডি জলবায়ু পরিবর্তনের নানা প্রতিকূলতা সাহসিকতার সঙ্গে মোকাবিলা করায় বাংলাদেশের সাধারণ মানুষের সহনশীলতা ও সক্ষমতার ভূয়সী প্রশংসা করেন। তিনি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন, সৌরবিদ্যুৎ এবং বিভিন্ন পরিবেশবান্ধব উদ্যোগে একসঙ্গে কাজ করার আগ্রহ দেখান। পাশাপাশি প্লাস্টিকের ক্ষতিকর ব্যবহার রোধে বাংলাদেশের পরিবেশবান্ধব ও পচনশীল পাটজাত পণ্য তুরস্কসহ আন্তর্জাতিক বাজারে আরও ব্যাপকভাবে সম্প্রসারণের বিষয়েও বিশেষ আগ্রহ প্রকাশ করেন এমিনে এরদোয়ান। অন্যদিকে, ডা. জুবাইদা রহমান বাংলাদেশের নারীর ক্ষমতায়ন, মাতৃস্বাস্থ্য রক্ষা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে 'গ্রিন সরকার' গঠনের অংশ হিসেবে দেশব্যাপী গৃহীত ২৫ কোটি বৃক্ষরোপণ ও খাল খনন কর্মসূচি সম্পর্কে তুরস্কের ফার্স্ট লেডিকে বিস্তারিতভাবে অবহিত করেন। বৈঠকের আরেকটি উল্লেখযোগ্য আলোচনার বিষয় ছিল দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট। ২০১৭ সালে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার সময় কক্সবাজারের শরণার্থী শিবির নিজে পরিদর্শন করার স্মৃতিচারণ করে এমিনে এরদোয়ান জানান, তুরস্ক সরকার শুরু থেকেই রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬