দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর ২০২৬

শ্রীলঙ্কায় বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের প্রথম সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য

স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য
স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য
ছবি: স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, ২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জনে বাংলাদেশ দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভৌগোলিক অবস্থান ও সামাজিক মর্যাদা নির্বিশেষে দেশের প্রতিটি মানুষের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বুধবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় অনুষ্ঠিত বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের প্রথম সম্মেলনে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। সম্মেলনে সদস্য দেশগুলোর স্বাস্থ্য খাতের মন্ত্রী, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুহার হ্রাস, পোলিওমুক্ত অবস্থা বজায় রাখা এবং টিকাদান কর্মসূচি বাস্তবায়নসহ বিভিন্ন স্বাস্থ্য সূচকে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী টিকার কভারেজ ২ শতাংশ থেকে বাড়িয়ে ৮৫ শতাংশের বেশি করা হয়েছে এবং চলতি নভেম্বরের মধ্যে শতভাগ কভারেজ অর্জনের লক্ষ্য নিয়ে কাজ চলছে। 

আরও পড়ুন,শ্রীমঙ্গলে ছাত্রশক্তির নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে বাজেট দ্বিগুণ করে জিডিপির ১ দশমিক ০১ শতাংশে উন্নীত করেছে এবং পর্যায়ক্রমে তা জিডিপির ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা জোরদার ও প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, দেশের ৪,৬০০-এর বেশি ইউনিয়নে বহুমুখী স্বাস্থ্যকর্মীর সমন্বয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বছর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫০ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করা হচ্ছে। পাশাপাশি বড় সরকারি হাসপাতালে সৌরবিদ্যুৎ, উন্নত মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ও ওয়ান হেলথ পদ্ধতি বাস্তবায়ন এবং ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে ইউনিক ই-হেলথ আইডি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আঞ্চলিক স্বাস্থ্য নিরাপত্তা জোরদারে তিনি বিমসটেকের আওতায় আঞ্চলিক জেনেটিক রোগ পর্যবেক্ষণ ও প্রাথমিক সতর্কতা ব্যবস্থা প্রতিষ্ঠার প্রস্তাব দেন এবং অসংক্রামক রোগ, জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি ও মহামারি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার ওপর জোর দেন।

বিষয় : স্বাস্থ্যমন্ত্রী

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

শ্রীলঙ্কায় বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের প্রথম সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x