দৈনিক সংবাদ দিগন্ত

ইরান থেকে ১৮৬ বাংলাদেশি ফিরলেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুদ্ধ পরিস্থিতির কারণে ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদেশিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম)-এর সহায়তায় একটি চার্টার্ড ফ্লাইটে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। একই সঙ্গে দেশে বর্তমানে কোনো জ্বালানি সংকট নেই বলেও সংসদকে আশ্বস্ত করেছেন তিনি। জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমানের এক সম্পূরক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী।প্রশ্নোত্তর পর্বে ব্যারিস্টার আরমান মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও দেশের জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। জ্বালানি বিক্রি সংক্রান্ত বিরোধে প্রাণহানির ঘটনাও তুলে ধরে তিনি সরকারের ভূমিকা জানতে চান।আরো পড়ুন , গণভোট নিয়ে সিদ্ধান্তে ঝুঁকি, ২০ অধ্যাদেশ বাতিলে উদ্বেগ : শিশির মনিরজবাবে প্রতিমন্ত্রী বলেন, সম্পূরক প্রশ্নটি মূল প্রশ্নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পরে তিনি স্পষ্টভাবে জানান, দেশে কোনো জ্বালানি সংকট নেই এবং একাধিক উৎস থেকে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে একাধিক বৈঠক করেছেন।মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, যুদ্ধ শুরুর পর থেকেই তাদের সুরক্ষা নিশ্চিত করাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। সংশ্লিষ্ট মিশনগুলো ২৪ ঘণ্টা কাজ করছে।তবে চলমান সংঘাতে পাঁচজন বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি দুঃখ প্রকাশ করেন। এর মধ্যে দু’জনের মরদেহ ইতোমধ্যে দেশে ফিরিয়ে আনা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

ইরান থেকে ১৮৬ বাংলাদেশি ফিরলেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী