দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৮ নভেম্বর ২০২৬

সিএমপির সদরঘাট পুলিশের বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার ও ১৯ জন গ্রেপ্তার

তালতলীর টেংরাগিরি বন, নিলামে ঝড়ে পড়া গাছ কাটার আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ

গঙ্গাচড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: জনসভায় রূপ নিল বিএনপির সমাবেশ

দুপুরের পর শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত গাজীপুর, ভাঙচুর-ছুটি ঘোষণা; সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক

গোপালগঞ্জ জেলা পুলিশের কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি, দেওয়া হলো গার্ড অব অনার

মহেশপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

‎বকশীগঞ্জে বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পতেঙ্গায় অনুসন্ধানী প্রতিবেদনের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি: থানায় জিডি

সাংবাদিককে প্রাণনাশের হুমকি
সাংবাদিককে প্রাণনাশের হুমকি
ছবি: সাংবাদিককে প্রাণনাশের হুমকি

চট্টগ্রামের পতেঙ্গা এলাকার আবাসিক হোটেলে অবৈধ কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধান চালিয়ে রিপোর্ট প্রকাশ করায় এক ক্রাইম রিপোর্টারকে নৃশংসভাবে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। হুমকির মুখে পড়া ওই সাংবাদিকের নাম মোঃ ইমাম হোসেন। তিনি জাতীয় দৈনিক ‘সংবাদ দিগন্ত’ এবং ‘দৈনিক নয়াকণ্ঠ’ পত্রিকায় ক্রাইম রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন। এ ঘটনায় জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভুগে তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পতেঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ২৫৬) দায়ের করেছেন।  জিডি ও সূত্রে জানা যায়, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে সম্প্রতি পতেঙ্গা এলাকার আবাসিক হোটেলগুলোর বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধান চালান সাংবাদিক ইমাম হোসেন। অনুসন্ধানের একপর্যায়ে "পতেঙ্গা সমুদ্র বিলাস আবাসিক হোটেল"-এর স্টাফ আনোয়ারের নারী সরবরাহসহ অনৈতিক কর্মকাণ্ডের বিষয়টি তাঁর নজরে আসে। তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য গ্রাহক সেজে কথা বললে আনোয়ার নারী সরবরাহের সম্মতি দেয় এবং অর্থ লেনদেন সংক্রান্ত আলোচনা করে। উক্ত কথপোকথনের যাবতীয় তথ্য-প্রমাণ (হোয়াটসঅ্যাপ মেসেজ ও কল রেকর্ড) সাংবাদিকের সংরক্ষণে রয়েছে। 

আরও পড়ুন,ইসলামী যুব আন্দোলন নরসিংদী জেলার নতুন কমিটি গঠিত

 এ ঘটনাটি পরবর্তীতে পতেঙ্গা ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ (ওসি), এসআই সম্রাট, ডিবি (বন্দর জোন)-এর উপ-পুলিশ কমিশনার (ডিসি) এবং সহকারী পুলিশ কমিশনার (এসি)-কে আনুষ্ঠানিকভাবে অবগত করা হয়। পরবর্তীতে গত ২৩শে অক্টোবর বক্তব্যের জন্য আনোয়ারকে ফোন করা হলে সে কোনো সদুত্তর না দিয়ে এড়িয়ে যায় এবং ২৪শে অক্টোবর ‘সংবাদ দিগন্ত’ পত্রিকায় অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশিত হয়।  প্রতিবেদন প্রকাশের জেরে ক্ষুব্ধ হয়ে গত ২রা নভেম্বর আনুমানিক রাত ১১:২০ মিনিটের দিকে অভিযুক্ত আনোয়ার তার ব্যক্তিগত নম্বর থেকে সাংবাদিক ইমাম হোসেনের মোবাইলে কল করে চরম অশ্রাব্য ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে সে কুপিয়ে ও নৃশংসভাবে হত্যা করার হুমকি দিয়ে বলে, "তোকে এমনভাবে হত্যা করা হবে যেন লাশও শনাক্ত করা না যায়।" বর্তমানে উক্ত সাংবাদিক এবং তাঁর পরিবার অভিযুক্ত আনোয়ার ও তার সহযোগীদের দ্বারা শারীরিক আক্রমণ ও প্রাণনাশের চরম ঝুঁকিতে দিনাতিপাত করছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

বিষয় : হুমকি সাংবাদিককে প্রাণনাশের

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

পতেঙ্গায় অনুসন্ধানী প্রতিবেদনের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি: থানায় জিডি

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x