দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ০৮ নভেম্বর ২০২৬

মির্জাপুরে গানের আসরে ধাক্কাধাক্কির জেরে কলেজছাত্র খুন, গ্রেফতার ২

হাইকোর্টের নির্দেশও উপেক্ষিত, বান্দরবানে ৭৩ ইটভাটায় অবৈধ কার্যক্রম!

লামা পৌরসভায় মেয়র পদে এনসিপির মনোনয়ন পেলেন নাজমুল হাসান নাজিম

পাঁচ বছরে পার্বত্য চট্টগ্রামে ৭৩০ নারী পাচারের ঘটনা শনাক্ত: ঝুঁকিতে নারী ও কিশোরীরা

ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের উন্নয়নকাজ দ্রুত সম্পন্নের আশ্বাস জিসিসি প্রশাসকের

শিমরাইল বিলের অনাবাদি জমি চাষাবাদের আওতায় আনতে কৃষকদের সঙ্গে মতবিনিময়

জিএমপির ডিবি-দক্ষিণ কার্যালয় পরিদর্শন করলেন অতিরিক্ত পুলিশ কমিশনার

ময়মনসিংহে তিন জাতীয় দিবস ঘিরে ব্যাপক আয়োজন, নেওয়া হলো নানা কর্মসূচি

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক-রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

সড়ক-রেলপথ অবরোধ
সড়ক-রেলপথ অবরোধ
ছবি: সড়ক-রেলপথ অবরোধ

 ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করার প্রস্তাবের প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় বাসিন্দারা। রবিবার (৮ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ অবরোধে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে আখাউড়া-আগরতলা সড়ক অবরোধ করায় ভারতগামী যাত্রী ও পণ্যবাহী যানবাহনসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বাসুদেব ইউনিয়নের বাসিন্দারা। এতে দেশের গুরুত্বপূর্ণ দুটি রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের কারণে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর ও সুবর্ণ এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেনের নির্ধারিত সময়ে চলাচল নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অন্যদিকে আখাউড়া-আগরতলা সড়ক অবরোধের ফলে ভারতগামী যাত্রী ও পণ্য পরিবহন বন্ধ হয়ে পড়েছে। এতে এ পথে চলাচলকারী সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয় বাসিন্দারা জানান, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে ছয়টি গ্রাম আলাদা করে বরিশল নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। গ্রামগুলো হলো, কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল। নতুন ইউনিয়নটিকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়েছে। এ বিষয়ে গত ৪ জুন গেজেট প্রকাশিত হয়। শুরু থেকে বাসুদেব ইউনিয়নের বাসিন্দারা এ সিদ্ধান্তের বিরোধিতা করে আসছেন।

আরও পড়ুন,বর্ণাঢ্য আয়োজনে জিএমপির বিদায়ী কমিশনার ইসরাইল হাওলাদারকে সংবর্ধনা

 তাদের দাবি, গ্রামগুলো আগের মতো বাসুদেব ইউনিয়নের অন্তর্ভুক্ত রাখতে হবে। তবে দীর্ঘদিনেও এ বিষয়ে কোনো সমাধান না হওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। এরমধ্যে সম্প্রতি সদর উপজেলার বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়ন ভেঙে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা বরিশল ইউনিয়নের আওতায় এনে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব সামনে আসে। স্থানীয়দের অভিযোগ, জেলা বিএনপির নেতা কবির আহমেদ ভূঁইয়া এ প্রস্তাবের পেছনে রয়েছেন। তাদের দাবি, কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রস্তাবটির সম্ভাব্যতা যাচাই করতে সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে একটি দাপ্তরিক চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভে নামেন তারা। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। জানমালের ক্ষয়ক্ষতি এড়ানো এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ দায়িত্ব পালন করছে।

বিষয় : অবরোধ সড়ক রেলপথ

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক-রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x