দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

কারাগারের নিরাপত্তায় সাত দফা নির্দেশনা, জোরদার হচ্ছে নজরদারি

কারা অধিদপ্তর
কারা অধিদপ্তর
ছবি: কারা অধিদপ্তর

দেশের কারাগারগুলোতে নিরাপত্তা জোরদার, শৃঙ্খলা বজায় রাখা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে সাত দফা নির্দেশনার আলোকে একাধিক পদক্ষেপ নিয়েছে কারা অধিদপ্তর। এর মধ্যে রয়েছে লকআপের পরবর্তী কার্যক্রম নিয়ন্ত্রণ, ২৪ ঘণ্টা সিসিটিভি নজরদারি, দায়িত্বে অননুমোদিত অনুপস্থিতির বিরুদ্ধে ব্যবস্থা, তত্ত্বাবধায়ক কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করা এবং আকস্মিক পরিদর্শন। কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনে অবহেলা, শৃঙ্খলাহীনতা এবং প্রচলিত নিয়মকানুন যথাযথভাবে অনুসরণ না করায় কারাগারগুলোর নিরাপত্তা ও ব্যবস্থাপনায় ঝুঁকি তৈরি হতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় গত আগস্টে জারি করা সাত দফা নির্দেশনার বাস্তবায়ন জোরদার করা হয়েছে। কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মেসবাহুল আলম সেলিম জানান, নির্দেশনাগুলো বাস্তবায়নে পর্যবেক্ষণ ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশের প্রতিটি কারাগারে প্রতিদিন তদারকি করা হচ্ছে। পাশাপাশি কারাগারগুলোকে নিয়মিতভাবে অধিদপ্তরে অগ্রগতি ও মতামত জানাতে বলা হয়েছে। নির্দেশনা বাস্তবায়ন পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে অধিদপ্তরের অপারেশনাল শাখাকে। তিনি বলেন, নির্দেশনাগুলোর অন্তত ৯০ শতাংশ বাস্তবায়ন করা হয়েছে। আগামী তিন থেকে চার মাসের মধ্যে এসব পদক্ষেপের সুফল দৃশ্যমান হবে বলে আশা করছে অধিদপ্তর। দায়িত্বে অবহেলার দায়ে অভিযুক্ত কর্মীদের আন্তঃকারাগারে বদলির নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুন, পোশাক খাতে অস্থিরতা: তদন্তে সাবেক মন্ত্রী-এমপিদের নাম

নির্দেশনা অনুযায়ী, জরুরি প্রয়োজন ছাড়া লকআপের পরবর্তী কার্যক্রম নিরুৎসাহিত করা হয়েছে। ব্যতিক্রমী কোনো ব্যবস্থা নিতে হলে জেলারের লিখিত অনুমোদন, নির্দিষ্ট সময়সীমা এবং রেজিস্টারে নথিভুক্তি বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া প্রতিটি কারাগারে সার্বক্ষণিক সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে। প্রয়োজন অনুযায়ী পৃথক পর্যবেক্ষণ কক্ষ স্থাপন এবং প্রশিক্ষিত কারারক্ষী নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্বের নির্ধারিত স্থান থেকে অনুমতি ছাড়া সরে গেলে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে এ ধরনের ঘটনা গোপন বা যথাসময়ে প্রতিবেদন না করার জন্য তত্ত্বাবধায়ক কর্মকর্তাদেরও জবাবদিহির আওতায় আনা হবে। বারবার দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠা কর্মীদের পুনঃপ্রশিক্ষণ ও কাউন্সেলিংয়ের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বদলি বা বিভাগীয় ব্যবস্থার কথাও বলা হয়েছে। বৃষ্টি ও বজ্রপাতসহ প্রতিকূল আবহাওয়ায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এবং নিয়মিত ও আকস্মিক পরিদর্শনের মাধ্যমে কারাগারগুলোর সার্বিক নিরাপত্তা তদারকির নির্দেশ দিয়েছে অধিদপ্তর।

বিষয় : কারাগার কারা অধিদপ্তর

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

কারাগারের নিরাপত্তায় সাত দফা নির্দেশনা, জোরদার হচ্ছে নজরদারি

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x