দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, বাদ জাতীয় চার নেতার নাম

বাংলাদেশ কোস্ট গার্ড
বাংলাদেশ কোস্ট গার্ড
ছবি: বাংলাদেশ কোস্ট গার্ড

বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। এর মধ্যে একটি জাহাজের নামের সঙ্গে থাকা ‘জয় বাংলা’ শব্দগুচ্ছ পরিবর্তন করা হয়েছে। অন্য চারটি জাহাজের নাম পরিবর্তন করা হয়েছে জাতীয় চার নেতার নাম থেকে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ কোস্ট গার্ডের বিসিজিএস জয় বাংলার নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’। বিসিজিএস সৈয়দ নজরুলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিসিজিএস ফিরোজ কবীর’। বিসিজিএস তাজউদ্দীনের নতুন নাম ‘বিসিজিএস নুরুল ইসলাম’।

আরও পড়ুন, বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতালে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

এ ছাড়া বিসিজিএস মনসুর আলীর নাম পরিবর্তন করে ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ এবং বিসিজিএস কামারুজ্জামানের নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাহাজগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নামগুলো অবিলম্বে কার্যকর হবে। নাম পরিবর্তনের ফলে কোস্ট গার্ডের এসব জাহাজের পরিচিতিতে পরিবর্তন এলেও জাহাজগুলোর দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কে প্রজ্ঞাপনে নতুন কোনো নির্দেশনার কথা উল্লেখ করা হয়নি।

বিষয় : জাহাজ বাংলাদেশ কোস্ট গার্ড জাতীয় চার নেতা

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, বাদ জাতীয় চার নেতার নাম

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ কোস্ট গার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। এর মধ্যে একটি জাহাজের নামের সঙ্গে থাকা ‘জয় বাংলা’ শব্দগুচ্ছ পরিবর্তন করা হয়েছে। অন্য চারটি জাহাজের নাম পরিবর্তন করা হয়েছে জাতীয় চার নেতার নাম থেকে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ কোস্ট গার্ডের বিসিজিএস জয় বাংলার নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’। বিসিজিএস সৈয়দ নজরুলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিসিজিএস ফিরোজ কবীর’। বিসিজিএস তাজউদ্দীনের নতুন নাম ‘বিসিজিএস নুরুল ইসলাম’।

আরও পড়ুন, বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে হাসপাতালে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী

এ ছাড়া বিসিজিএস মনসুর আলীর নাম পরিবর্তন করে ‘বিসিজিএস এম হুমায়ুন কবীর’ এবং বিসিজিএস কামারুজ্জামানের নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জাহাজগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নামগুলো অবিলম্বে কার্যকর হবে। নাম পরিবর্তনের ফলে কোস্ট গার্ডের এসব জাহাজের পরিচিতিতে পরিবর্তন এলেও জাহাজগুলোর দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কে প্রজ্ঞাপনে নতুন কোনো নির্দেশনার কথা উল্লেখ করা হয়নি।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x