দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

সাতক্ষীরায় ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, পুরস্কৃত ১৫০ শিশু-কিশোর

সাতক্ষীরায় ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি: সাতক্ষীরায় ফুলকুঁড়ি আসরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাতীয় শিশু-কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শিশু-কিশোরদের মেধা, মনন, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশের প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ১৫০ জন শিশু-কিশোরকে পুরস্কৃত করা হয়। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমিতে ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফুলকুঁড়ি আসর সাতক্ষীরা শহর শাখার পরিচালক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠানে অগ্রপথিক সালমান রাফিদ ও ফাহিম আহমেদ যৌথভাবে সঞ্চালনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম। প্রধান আলোচক ছিলেন ফুলকুঁড়ি আসরের কেন্দ্রীয় সহকারী প্রধান পরিচালক আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির খুলনা অঞ্চল পরিচালক ইমরান জাবির ও খুলনা মহানগর পরিচালক সাব্বির আহমেদ। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিশু-কিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণী। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ফুলকুঁড়ি আসর আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী ১৫০ জন শিশু-কিশোরের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন। এ সময় শিশু-কিশোরদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আরও পড়ুন, ঝিনাইদহে হোটেল ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মো. আবুল হাশেম বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা, মনন ও সৃজনশীলতার যথাযথ বিকাশে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে। নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে শিশু-কিশোরদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে ফুলকুঁড়ি আসরের মতো শিশু-কিশোর সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। প্রধান আলোচক আশরাফুল ইসলাম শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশে সাংগঠনিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের গুরুত্ব তুলে ধরেন। তিনি শিশুদের ইতিবাচক চিন্তা, সৃজনশীল চর্চা এবং মানবিক গুণাবলি অর্জনে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু-কিশোরদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে তাদের পূর্ণাঙ্গ বিকাশ সম্ভব নয়। পড়ালেখার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, দায়িত্ববোধ ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে মা-বাবার প্রতি শ্রদ্ধাশীল হয়ে সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তাঁরা। বর্ণাঢ্য আয়োজন, সাংস্কৃতিক পরিবেশনা ও কৃতী শিশু-কিশোরদের পুরস্কার প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিষয় : সাতক্ষীরা প্রতিষ্ঠাবার্ষিকী ফুলকুঁড়ি আসর

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

সাতক্ষীরায় ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, পুরস্কৃত ১৫০ শিশু-কিশোর

প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x