দৈনিক সংবাদ দিগন্ত

দক্ষ জনশক্তি গড়তে এখনই পদক্ষেপ জরুরি

দক্ষ জনশক্তি গড়তে এখনই পদক্ষেপ জরুরি

দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা ও অনুপাত বাড়লেও তাদের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। কর্মসংস্থানের সীমাবদ্ধতা, দক্ষতার ঘাটতি এবং অনানুষ্ঠানিক খাতের ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে জনসংখ্যাগত সুবিধা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রত্যাশিত অবদান রাখতে পারছে না। বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, ২০৫১ সালের মধ্যে বাংলাদেশ প্রবীণ জনসংখ্যাপ্রধান দেশে পরিণত হতে পারে। মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘ডেমোগ্রাফিক চেঞ্জ ইন সাউথ এশিয়া: ফ্রম টেইলউইন্ডস টু হেডউইন্ডস ফর ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে বিশ্বব্যাংক। এতে বলা হয়, বাংলাদেশের কর্মক্ষম জনগোষ্ঠীর অনুপাত ২০৪৫ সালে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। এরপর এ অনুপাত কমতে শুরু করবে। ফলে জনসংখ্যাগত সুবিধা কাজে লাগানোর জন্য দেশের হাতে সময় রয়েছে প্রায় দুই দশক। প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের প্রায় ৮৪ শতাংশ কর্মী, সংখ্যায় প্রায় ৫ কোটি ৮০ লাখ, অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত। এমনকি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়েও অনেক তরুণ আনুষ্ঠানিক চাকরির সুযোগ পাচ্ছেন না। দেশের প্রায় ৪৪ শতাংশ স্নাতক অনানুষ্ঠানিক কাজে যুক্ত রয়েছেন।

আরও পড়ুন,রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক চিত্র

 বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জ্যঁ পেসমে বলেন, জনসংখ্যাগত সম্ভাবনা কাজে লাগাতে উন্নত কর্মসংস্থান সৃষ্টি, তরুণদের বাজারভিত্তিক দক্ষতা অর্জন এবং নারীদের কর্মসংস্থানের বাধা দূর করা জরুরি। পাশাপাশি প্রবীণদের স্বাস্থ্যসেবা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৪ থেকে ২০৫০ সালের মধ্যে জনসংখ্যাগত সুবিধা থেকে দক্ষিণ এশিয়ার জিডিপি প্রবৃদ্ধিতে অবদান বছরে ০.৪ শতাংশ থেকে কমে ০.১ শতাংশে নেমে আসতে পারে। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাটের মতে, দ্রুত বার্ধক্যের দিকে এগিয়ে যাওয়া দেশগুলোকে এখনই কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও সামাজিক সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে। বিশ্বব্যাংক উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়ন, শিক্ষা ও দক্ষতার উন্নয়ন, নারীর অংশগ্রহণ বৃদ্ধি এবং পেনশন ব্যবস্থা শক্তিশালী করার সুপারিশ করেছে। সংস্থাটির মতে, সময়মতো কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে জনসংখ্যাগত পরিবর্তন বাংলাদেশের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

বিষয় : পদক্ষেপ জরুরি এখনই

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

দক্ষ জনশক্তি গড়তে এখনই পদক্ষেপ জরুরি

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
দক্ষ জনশক্তি গড়তে এখনই পদক্ষেপ জরুরি
0:00 0:00
1.0x