যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে হামের প্রাদুর্ভাবের মধ্যে এক শিশুর মৃত্যু হয়েছে। গত ৩০ বছরের বেশি সময়ের মধ্যে অঙ্গরাজ্যটিতে হামের সংক্রমণ-সংশ্লিষ্ট এটিই প্রথম মৃত্যুর ঘটনা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব হেলথ এবং লুইস কাউন্টি পাবলিক হেলথের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, চলমান হামের প্রাদুর্ভাবের সঙ্গে সংশ্লিষ্ট কারণে লুইস কাউন্টিতে শিশুটির মৃত্যু হয়েছে। তবে শিশুটির বয়স, লিঙ্গ কিংবা মৃত্যুর পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। এ ঘটনায় শোক প্রকাশ করে শিশুটির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে পরিবারের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানানো হয়েছে। নিউইয়র্ক ও আশপাশের কয়েকটি অঙ্গরাজ্যে হামের প্রাদুর্ভাবের কারণে গভর্নর ক্যাথি হোকুল জরুরি অবস্থা ঘোষণার প্রায় এক মাস পর এ মৃত্যুর ঘটনা ঘটল। স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী,
আরও পড়ুন,যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে বড় আইনি ধাক্কা ট্রাম্পের
চলতি বছরের ২৪ অক্টোবর পর্যন্ত নিউইয়র্কে হামে আক্রান্ত হওয়ার ১৭৮টি ঘটনা শনাক্ত হয়েছে। এর মধ্যে নিউইয়র্ক সিটিতে আক্রান্ত হয়েছেন আটজন। জরুরি অবস্থার আদেশ অনুযায়ী, নিবন্ধিত নার্সরা হামে আক্রান্ত বলে সন্দেহ করা ব্যক্তিদের নমুনা সংগ্রহ ও পরীক্ষার নির্দেশ দিতে পারবেন। এদিকে যুক্তরাষ্ট্রজুড়ে চলতি বছর হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়েছে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসির তথ্য অনুযায়ী, দেশটিতে এ বছর ৪ হাজার ৮০০টির বেশি সংক্রমণ নিশ্চিত হয়েছে। প্রায় সব অঙ্গরাজ্যেই হামের সংক্রমণের খবর পাওয়া গেছে। ১৯৯১ সালের পর এ বছরই যুক্তরাষ্ট্রে হামে আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ। সিডিসি জানিয়েছে, চলতি বছর আক্রান্তদের অন্তত ৯৬ শতাংশের টিকা নেওয়ার তথ্য নেই অথবা তারা টিকা নেননি। হামের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে কাশি, নাক দিয়ে পানি পড়া, উচ্চ জ্বর এবং চোখ লাল হয়ে পানি পড়া। পরে মুখের ভেতরে ছোট ছোট সাদা দাগ দেখা দিতে পারে, যেগুলো কপলিক স্পট নামে পরিচিত। হাম প্রতিরোধে সিডিসি এমএমআর টিকার দুই ডোজ নেওয়ার পরামর্শ দিয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, এক ডোজ টিকা হাম প্রতিরোধে ৯৩ শতাংশ এবং দুই ডোজ ৯৭ শতাংশ কার্যকর।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬