দৈনিক সংবাদ দিগন্ত

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের আশঙ্কা বাড়ছে

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের আশঙ্কা বাড়ছে
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের আশঙ্কা বাড়ছে

ইরানের পারমাণবিক স্থাপনায় নতুন করে হামলার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইরানের পারমাণবিক অবকাঠামোর বড় একটি অংশ ইতিমধ্যেই অকার্যকর করে দেওয়া হয়েছে। বাকি এক বা দুটি গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের মাত্র ১০ মিনিট সময় লাগবে। শনিবার ৩১ অক্টোবর ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন ট্রাম্প। তিনি ইরানের পিকঅ্যাক্স মাউন্টেনসহ কৌশলগত পারমাণবিক স্থাপনাগুলোর কথা উল্লেখ করেন। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের বিরুদ্ধে সংক্ষিপ্ত ও তীব্র সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এমনকি নতুন করে ‘এপিক ফিউরি’ অভিযান শুরুর সম্ভাবনার কথাও সামনে এসেছে। তেহরানের সঙ্গে আলোচনা চললেও ইরানকে খুব একটা নির্ভরযোগ্য মনে করেন না বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। 

আরও পড়ুন,এপস্টাইন বিতর্কে ট্রাম্পের মামলায় আদালতের রায়

তবে নতুন সামরিক অভিযানের কোনো নির্দিষ্ট সময়সূচি জানাননি তিনি। ট্রাম্পের ভাষ্য, প্রয়োজন মনে করলে যেকোনো সময় পদক্ষেপ নিতে পারে ওয়াশিংটন। এদিকে ট্রাম্পের বক্তব্যের পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। শীর্ষ সামরিক কমান্ডারদের সঙ্গে বৈঠকে তিনি নির্দেশ দিয়েছেন, যেকোনো ধরনের হুমকির মুখে আমেরিকান ও ইসরায়েলি শত্রুদের দৃশ্যমান এবং অদৃশ্য সব সম্পদকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনায় রাখতে হবে। পাশাপাশি ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই পাল্টা হামলার প্রস্তুতির নির্দেশ দিয়েছেন তিনি। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, সামরিক লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রস্তুত রয়েছে। তবে ইরানে নতুন করে হামলার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে ইরানের হামলারও কঠোর সমালোচনা করেছে ওয়াশিংটন। সব মিলিয়ে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিষয় : আশঙ্কা সংঘাত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০১ নভেম্বর ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের আশঙ্কা বাড়ছে

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের আশঙ্কা বাড়ছে
0:00 0:00
1.0x