দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

কসবায় এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়, পাসের হার ২৯.৯৬ শতাংশ কসবা

 জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৬ শিক্ষার্থী, পাসের হারে শীর্ষে কসবা মহিলা কলেজ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে উপজেলার ১০টি কলেজে মোট ২ হাজার ১৩৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ৬৪০ জন। সে হিসাবে সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ৯৬ শতাংশ। অন্যদিকে জিপিএ-৫ পেয়েছেন মাত্র ৬ জন শিক্ষার্থী। প্রাপ্ত ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, কলেজভেদে পাসের হারে উল্লেখযোগ্য পার্থক্য দেখা গেছে। পাসের হারে শীর্ষে রয়েছে কসবা মহিলা কলেজ। এ কলেজ থেকে ৪৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৯৮ জন। পাসের হার ৪৫ দশমিক ১০ শতাংশ। এ কলেজ থেকেই সর্বোচ্চ ৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। অন্যদিকে, বায়েক আলহাজ্ব শাহআলম কলেজ থেকে ১৪৫ জনের মধ্যে ৫৭ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৩৯ দশমিক ৩১ শতাংশ। কালের নাঈমা আলম মহিলা কলেজে ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩০ জন। পাসের হার ৩০ দশমিক ৯৩ শতাংশ। গোপীনাথপুর আলহাজ্ব শাহআলম কলেজে ৩১৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৯৭ জন। পাসের হার ৩০ দশমিক ৬০ শতাংশ। চারগাছ নুরুল ইসলাম ভূঁইয়া ডিগ্রি কলেজে ১৬৯ জনের মধ্যে ৪৭ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ২৭ দশমিক ৮১ শতাংশ। এ ছাড়া সৈয়দাবাদ আদর্শ সরকারি কলেজে ৪৮৯ জনের মধ্যে ১১৮ জন পাস করেছেন। 

আরও পড়ুন,কোটালীপাড়ায় পিঞ্জুরী ইউনিয়নের ১নং ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

পাসের হার ২৪ দশমিক ১৩ শতাংশ। কসবা তফাজ্জল আলী কলেজে ১৬২ জনের মধ্যে ৩৫ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ২১ দশমিক ৬০ শতাংশ। মিয়া আব্দুল্লাহ ওয়াজেদ গার্লস কলেজে ১৮৬ জনের মধ্যে ৩৬ জন পাস করেছেন। পাসের হার ১৯ দশমিক ৩৫ শতাংশ। অন্যদিকে, সিরাজুল হক স্কুল অ্যান্ড কলেজে ৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৫ জন। পাসের হার ১৭ দশমিক ৬৫ শতাংশ। মুলাগ্রাম জাহাঙ্গীর আলম ভূঁইয়া রুহুল আমিন ভূঁইয়া ফাউন্ডেশন কলেজে ৪৭ জনের মধ্যে মাত্র ৭ জন উত্তীর্ণ হয়েছেন। এ কলেজের পাসের হার সর্বনিম্ন ১৪ দশমিক ৮৯ শতাংশ। উল্লেখ্য, জাতীয় পর্যায়ে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। সে তুলনায় কসবার তালিকাভুক্ত ১০টি কলেজের সম্মিলিত পাসের হার জাতীয় গড়ের চেয়ে প্রায় ২২ দশমিক ১৬ শতাংশ পয়েন্ট কম। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, কসবা মহিলা কলেজ পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায় এগিয়ে থাকলেও উপজেলার সামগ্রিক ফলাফলে প্রত্যাশিত সাফল্য আসেনি। বিশেষ করে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার ২০ শতাংশের নিচে নেমে আসা উদ্বেগের বিষয়। শিক্ষার মানোন্নয়ন, শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষকদের নিবিড় তদারকির মাধ্যমে আগামী দিনে এ অবস্থার উন্নয়ন ঘটানো প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিষয় : এইচএসসি বিপর্যয় কসবায়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

কসবায় এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্যয়, পাসের হার ২৯.৯৬ শতাংশ কসবা

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x