দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে সাভার-গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ৮০ কারখানায় ছুটি

সন্ধ্যার পর রাস্তায় স্কুল-কলেজের শিক্ষার্থী দেখলেই গ্রেপ্তারের হুঁশিয়ারি চট্টগ্রামের ডিআইজির

মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল দেশের শিল্পাঞ্চল: শ্রমিক অসন্তোষে অচল বিভিন্ন মহাসড়ক

দেলদুয়ারে নিয়ম না মেনেই স্বাস্থ্য কমপ্লেক্সের পুরোনো গাছ কাটার অভিযোগ

মহেশপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৪ হাজার মানুষের চিকিৎসা গ্রহন

সুন্দরবন দস্যুমুক্তির দাবিতে শ্যামনগরে উত্তাল বনজীবীরা, দুই হাজার মানুষের বিক্ষোভ

মাদ্রাসার জমি দখলের অভিযোগ

মাদ্রাসার জমি দখলের অভিযোগ

হিজলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’-এর ইউনিয়ন পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিত

টেংরাগিরির ১৪ হরিণের মধ্যে এখন বেঁচে আছে মাত্র ৩টি

একসময় হরিণের অবাধ বিচরণ আর বনের সৌন্দর্য দেখতে দূর-দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসতেন বরগুনার তালতলীর টেংরাগিরি ইকোপার্কে। ‘দ্বিতীয় সুন্দরবন’ হিসেবে পরিচিত এই পর্যটন কেন্দ্রে এক যুগ আগে ছিল ১৪টি হরিণ। সময়ের ব্যবধানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র তিনটিতে। একের পর এক হরিণ উধাও হলেও সেগুলোর পরিণতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিতে পারছে না বনবিভাগ। ভেঙে পড়েছে হরিণের নিরাপত্তাবেষ্টনীও। এতে পর্যটকদের আকর্ষণ হারাচ্ছে সম্ভাবনাময় এই পর্যটন কেন্দ্র। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার সোনাকাটা ইউনিয়নে ‘ইকোট্যুরিজমের সুযোগ বৃদ্ধি’ শীর্ষক কর্মসূচির আওতায় ২০১০-১১ ও ২০১১-১২ অর্থবছরে ২ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে গড়ে তোলা হয় টেংরাগিরি ইকোপার্ক। প্রতিষ্ঠাকালে ১৪টি হরিণসহ বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী ছিল পার্কটিতে। বনের সৌন্দর্য ও হরিণের বিচরণ দেখতে সেখানে ভিড় করতেন পর্যটকরা। তবে সময়ের সঙ্গে সঙ্গে কমেছে হরিণের সংখ্যা, নষ্ট হয়েছে অবকাঠামো এবং বেহাল হয়ে পড়েছে প্রাণীগুলোর নিরাপত্তাব্যবস্থা। স্থানীয়দের অভিযোগ, খাদ্যসংকট, বনবিভাগের তদারকির অভাব ও চোরা শিকারিদের বিরুদ্ধে কার্যকর নজরদারি না থাকায় একের পর এক হরিণ হারিয়ে গেছে। এর প্রভাব পড়েছে পর্যটনেও। হরিণ দেখতে এসে হতাশ হয়ে ফিরছেন দর্শনার্থীরা। 

আরও পড়ুন,কসবায় ২২ শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৫ মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা

ঢাকা থেকে আসা এক পর্যটক বলেন,আমি এর আগেও টেংরাগিরি ইকোপার্কে এসেছি। তখন হরিণের অবাধ বিচরণ দেখে মন ভরে গিয়েছিল। কিন্তু এবারের অভিজ্ঞতা একেবারেই ভিন্ন—সারাদিন অপেক্ষা করেও একটি হরিণেরও দেখা মিলল না। পার্কের ভেতরে বেষ্টনীগুলো ভাঙাচোরা ও বেহাল অবস্থায় পড়ে আছে। বন্যপ্রাণী ও অভয়ারণ্যের প্রতি কর্তৃপক্ষের এমন অবহেলা ও উদাসীনতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। স্থানীয় বাসিন্দা সাদ্দাম হোসেন অনিক ও কামাল হোসেন বলেন, একসময় টেংরাগিরি ইকোপার্ক পর্যটকদের পদচারণায় মুখরিত থাকত। তাদের মূল আকর্ষণই ছিল বনের হরিণ। দূর-দূরান্ত থেকে আসা পর্যটকরা এখন পার্কে হরিণের দেখা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। হরিণের সুরক্ষায় নির্মিত বেষ্টনীটিও দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। বনবিভাগের দায়িত্বহীনতার কারণেই দিন দিন হরিণের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। ফলে পর্যটকরা এই ইকোপার্ক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, যা পর্যটন খাতের জন্য হুমকি। এ বিষয়ে তালতলী রেঞ্জের ছকিনা বিট কর্মকর্তা রাহিমুল ইসলাম জুমেল বলেন,বেষ্টনী ভেঙে পড়ার বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। আশা করি, দ্রুত পার্ক সংস্কার করে বন্যপ্রাণীগুলো রক্ষার ব্যবস্থা নেওয়া হবে। তবে পার্কে হরিণের সংখ্যা কমে যাওয়ার কারণ জানতে চাইলে বনবিভাগের তালতলী রেঞ্জ কর্মকর্তা মো. জিয়াউল ইসলাম সুনির্দিষ্ট কোনো তথ্য বা ব্যাখ্যা দিতে পারেননি। ফলে একের পর এক হরিণের অন্তর্ধান নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

বিষয় : হরিণ টেংরাগির

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

রোববার, ০১ নভেম্বর ২০২৬

টেংরাগিরির ১৪ হরিণের মধ্যে এখন বেঁচে আছে মাত্র ৩টি

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x