দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

এইচএসসির ফলাফল নিয়ে হতাশা,  শিক্ষার্থীর আত্মহত্যা; পাশে মিলল চিরকুট

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে মাঠে পৌরসভা, সাতক্ষীরার ৯ ওয়ার্ডে একযোগে পরিচ্ছন্নতা অভিযান

চট্টগ্রাম বোর্ডে ১৫ বছরের সর্বনিম্ন পাসের হার ও জিপিএ-৫ কমেছে ৫২ শতাংশ

রাজবাড়ীতে ১৩ শিক্ষক থাকা কলেজে ১৪ পরীক্ষার্থীর মধ্যে পাস মাত্র ১ জন

খাসজমিতে স্থায়ী আবাসন ও উচ্ছেদ বন্ধের দাবি: সাতক্ষীরায় জলবায়ু বাস্তুচ্যুতদের ১১ দফা ঘোষণা

টাঙ্গাইলের সখীপুরে এমপিওভুক্ত শিক্ষকদের তিন দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

শ্রমিক অসন্তোষে আশুলিয়ায় ভাঙচুর ও ধাওয়া-পাল্টাধাওয়া

টেংরাগিরির ১৪ হরিণের মধ্যে এখন বেঁচে আছে মাত্র ৩টি

কসবায় ২২ শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৫ মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়ন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ইউনিয়নের ২২টি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ৪৫ জন মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা প্রদান করা হয়েছে। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও ভালো ফলাফলে বিশেষ অবদান রাখায় ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদেরও সম্মাননা দেওয়া হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় কসবা উপজেলার কুটি গ্রামের কুটি শহীদ স্মৃতি আইডিয়াল একাডেমি মাঠ প্রাঙ্গণে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সকাল থেকে শুরু হওয়া এ আয়োজন দুপুর ২টায় শেষ হয়। অনুষ্ঠানে মেধাবী ও জিপিএ-৫ (গোল্ডেন) প্রাপ্ত মোট ৪৫ জন শিক্ষার্থীর হাতে আর্থিক সহায়তা ও সম্মাননা তুলে দেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ভালো ফলাফলে বিশেষ ভূমিকা রাখায় ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, 

আরও পড়ুন,বিরোধী দলের প্রতি কী আহ্বান জানালেন এমপি খোকন

একটি শিক্ষিত ও সমৃদ্ধ সমাজ গঠনে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি শিক্ষকদের যথাযথ মূল্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার মানোন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুটি ইউনিয়ন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হুমায়ুন কবির। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কুটি ইউনিয়ন বিএনপির সভাপতি ও কুটি ইউনিয়ন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহবুবুল ইসলাম শাহীন। এ সময় ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন দয়াল, মোহাম্মদ বশির আহমেদ, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ অপু ভূঁইয়া, মোহাম্মদ তরিকুল ইসলাম, মোহাম্মদ হানিফ মুন্সি, মোহাম্মদ মনিরুল আলম, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ শাহজাদা চৌধুরী, মোশারফ হোসেন জাহিদ, জাহাঙ্গীর আলম সর্দার, মোহাম্মদ সুমন মিয়া, মোহাম্মদ ইসমাইল মিয়া, মোঃ সাকির হোসেন ও মোঃ হৃদয় মাহমুদসহ ফাউন্ডেশনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। এ ছাড়া ইউনিয়নের ২২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিষয় : শিক্ষার্থী কসবা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

কসবায় ২২ শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৫ মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x