দৈনিক সংবাদ দিগন্ত

কসবায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের খাদলা বাজারের পূর্ব পাশে মসজিদসংলগ্ন ডাক্তারের বাড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরে থাকা আসবাবপত্র, স্বর্ণালংকার, নগদ অর্থ, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ প্রয়োজনীয় সব মালামাল ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এ ঘটনায় তাদের ১০ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, খাদলা ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলী আশরাফের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ ধারণ করে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী ও এলাকার সাহসী যুবকেরা আগুন নিয়ন্ত্রণে এগিয়ে আসেন। পরে খাদলা বিজিবি ক্যাম্পের সদস্যরাও তাদের সঙ্গে যোগ দিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজে সহযোগিতা করেন।আরও পড়ুন, টিটিসিতে নারী প্রশিক্ষণার্থীকে হয়রানির অভিযোগে এনসিপি নেতা আলী আজম সাব্বির বহিষ্কারখবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। একই সময়ে পল্লী বিদ্যুতের কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন। কসবা থানা পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করে।ক্ষতিগ্রস্ত আলী আশরাফ মেম্বারের স্ত্রী বলেন, আমি আমার ছোট বাচ্চাকে নিয়ে পাশের একটি কক্ষে ছিলাম। হঠাৎ দেখি আগুন পাশের রুমের দিকে ধেয়ে আসছে। তখন দ্রুত সন্তানকে নিয়ে ঘর থেকে বের হয়ে আসি। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আমাদের আনুমানিক ১০ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।”আরও পড়ুন, শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানঅগ্নিকাণ্ডের খবর পেয়ে বায়েক ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. নাজমুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন, সমবেদনা জানান এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মো. সিদ্দিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অপর সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোছাম্মদ শীউলি আক্তারও ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।আরও পড়ুন, রাজবাড়ীতে ভূমি অফিসের চোরাই মাল মিলল চেয়ারম্যান প্রার্থীর ভাঙারির দোকানেস্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টা, বিজিবির সহযোগিতা এবং ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে বসতবাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

কসবায় ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি