ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসার গুঞ্জন প্রসঙ্গে সরকারের কঠোর অবস্থান পরিষ্কার করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টির সুযোগ কোনো অপশক্তি বা গণহত্যাকারীকে দেওয়া হবে না। রোববার (২৫ অক্টোবর ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার ফেরার বিষয়টি নিয়ে চর্চা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতের ফ্যাসিবাদী শক্তির এ ধরনের অপপ্রচার ও অপপ্রয়াস প্রথম থেকেই চালু ছিল।
আরও পড়ুন,পরিবহন ও মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে নতুন বিএনপি
তারা মূলত বাংলাদেশে কৃত্রিম অস্থিরতা তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তবে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে সম্পূর্ণ সজাগ রয়েছে। তিনি স্পষ্ট ভাষায় জানান, বাংলাদেশে কোনো পতিত শক্তি, ফ্যাসিস্ট, পলাতক অপরাধী কিংবা গণহত্যাকারীকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করতে দেওয়া হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী আরও নিশ্চিত করেন যে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য ভারত-বাংলাদেশ বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইতিমধ্যে প্রতিবেশী ভারতের কাছে কয়েক দফা আনুষ্ঠানিক অনুরোধপত্র পাঠানো হয়েছে। গণঅভ্যুত্থানের মুখে যারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং শত শত নিরীহ নাগরিককে হত্যার সঙ্গে জড়িত, তাদের যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিহত করতে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন তিনি।
বিষয় : গণঅভ্যুত্থান হুশিয়ারি ক্ষমতাচ্যুতদের

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন