দৈনিক সংবাদ দিগন্ত

টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন

বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন

জাপানের টোকিও বিগ সাইটে বিশ্বের অন্যতম বৃহৎ প্রদর্শনী ‘ফ্যাশন ওয়ার্ল্ড টোকিও অটাম ২০২৬’-এ বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করা হয়েছে। বুধবার অনুষ্ঠিত এ আয়োজনে বৈশ্বিক বাজারে বাংলাদেশের পোশাক হোম টেক্সটাইল ও চামড়াজাত পণ্যের সক্ষমতা তুলে ধরা হয়। এবারের মেলায় বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর অধীনে ও আর্থিক সহযোগিতায় ২৫টি বাংলাদেশি কোম্পানি মোট ২৭টি বুথ নিয়ে অংশ নিয়েছে। পাশাপাশি আরও পাঁচটি বাংলাদেশি প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় মেলায় অংশগ্রহণ করেছে। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে বাংলাদেশ প্যাভিলিয়নের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রদর্শিত বাংলাদেশি পণ্যের মান দেখে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন এবং জাপানের বাজারে বাংলাদেশের পণ্যের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। প্যাভিলিয়ন পরিদর্শন শেষে ‘বাংলাদেশ: সোর্সিং এক্সিলেন্স ফর অ্যাপারেল হোম টেক্সটাইল অ্যান্ড লেদার প্রোডাক্টস’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দূতাবাস ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর যৌথ উদ্যোগে এবং জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের সহায়তায় আয়োজিত সেমিনারে জাপানি আমদানিকারক বিনিয়োগকারী ট্রেডিং হাউস এবং দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন। সেমিনারে রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, বাংলাদেশ এখন শুধু উৎপাদনকারী দেশ নয় বরং জাপানি ব্যবসার জন্য একটি নির্ভরযোগ্য সোর্সিং ও বিনিয়োগ অংশীদার। অ্যাপারেল টেক্সটাইল চামড়া ও পাদুকা ফার্মাসিউটিক্যালস সিরামিকস আইটিইএস এবং এগ্রো-প্রসেসিংসহ বিভিন্ন খাতে বাংলাদেশ শক্তিশালী সক্ষমতা তৈরি করেছে। তিনি বলেন, প্রতিযোগিতামূলক দাম দক্ষ ও তরুণ কর্মীবাহিনী এবং ক্রমবর্ধমান উৎপাদন সক্ষমতার কারণে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি পণ্যের চাহিদা বাড়ছে। 

আরও পড়ুন,রেলের ৩০ মিটারগেজ ইঞ্জিন কিনতে ব্যয় ২ হাজার ৭০ কোটি টাকা

তৈরি পোশাক খাতে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ এবং এ খাত থেকে বছরে প্রায় ৩৯ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় হয়। রাষ্ট্রদূত আরও বলেন, ইউনিক্লো এইচঅ্যান্ডএম জারা ও ওয়ালমার্টের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের আস্থার অংশীদার হয়ে উঠেছে বাংলাদেশ। পরিবেশ ও সামাজিক সুরক্ষার ক্ষেত্রেও বাংলাদেশের পোশাক খাত এগিয়েছে। দেশে ২৩০টির বেশি এলইইডি সার্টিফাইড গ্রিন গার্মেন্টস কারখানা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। চামড়া ও পাদুকা খাতকে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত হিসেবে উল্লেখ করে রাষ্ট্রদূত জানান, এ খাত থেকে বছরে প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন ডলার রপ্তানি আয় হয়। আগামী পাঁচ বছরে এ আয় ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে। একই সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা ইপিএর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। সেমিনারে জেটরোর গ্লোবাল স্ট্র্যাটেজি বিভাগের সিনিয়র ডিরেক্টর ইউজি আন্দো বাংলাদেশের প্রধান রপ্তানি খাতগুলোর ওপর একটি উপস্থাপনা দেন। তিনি অ্যাপারেল হোম টেক্সটাইল ও চামড়াজাত পণ্যের গুণগত মান এবং প্রতিযোগিতামূলক মূল্যের বিষয়টি তুলে ধরেন। আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদনের কারণে বাংলাদেশের পণ্য জাপানি ক্রেতা ও ব্র্যান্ডগুলোর জন্য আকর্ষণীয় সোর্সিং গন্তব্যে পরিণত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বিষয় : ফ্যাশন বাংলাদেশ উদ্বোধন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

টোকিওতে ফ্যাশন ওয়ার্ল্ডে বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x